আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার পার্ম স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয় জন।
সোমবার (২০ সেপ্টেম্বর) এক মুখোশধারী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে। খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাম্পাস ঘিরে ফেলে।
তাদের গুলিতে ওই বন্দুকধারীর মৃত্যু হয়।
তবে, প্রাথমিকভাবে হামলার কারণ জানা যায়নি।
সারাবাংলা/একেএম