শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

রাষ্ট্রকে অত্যাচারের যন্ত্র বানানো হয়েছে: ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২৪৪ সময় দেখুন
রাষ্ট্রকে অত্যাচারের যন্ত্র বানানো হয়েছে: ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: রাষ্ট্রকে অত্যাচারের যন্ত্র বানানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহীসহ ২৫ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল এ বিবৃতি দেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। রাষ্ট্রকে বানানো হয়েছে অত্যাচারের যন্ত্র। বিরোধীদলকে ধ্বংস করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। বিরোধীদল ও মতের মানুষেরা বসবাস করছে বন্দি শিবিরে বসবাস করার মতো। নির্বাচন, ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতাসহ সব অধিকার সমাধিস্থ করা হয়েছে। মিথ্যা মামলা, গ্রেফতার, জুলুম-নির্যাতনের এক বিপজ্জনক পরিবেশে বিএনপিসহ বিরোধীদলের মানুষকে জীবনযাপন করতে হচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘শাসকগোষ্ঠীর দানবেরা রক্তের নেশায় সারাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। বিরোধী নেতাকর্মীদের হত্যা কিংবা গুরুতর জখম করা হচ্ছে। অবিরাম গতিতে বিএনপিসহ বিরোধীদলগুলোর নেতাকর্মীদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং কারান্তরীণ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহীসহ ২৫ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের বর্তমান জনবিচ্ছিন্ন সরকার কর্তৃক সংঘটিত অপশাসনেরই একটি নিকৃষ্ট উদাহরণ।’

বিএনপির মহাসচিব বলেন, ‘বর্তমান সরকারের সকল অপকর্ম ও দুঃশাসন রুখে দিতে জনগণ এখন গ্রাম থেকে শহরে ঐক্যবদ্ধ হচ্ছে। সরকারের ক্ষমতা টলোমলো বলেই তারা নিপীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তবে এতে কোনো কাজ হবে না। তাদের ক্ষমতা থেকে সরে দাঁড়াতেই হবে।’

অবিলম্বে নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহীসহ ২৫ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপির মহাসচিব।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর