শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

রাষ্ট্রপতির সংলাপে সিপিবিও যাবে না

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ২৯১ সময় দেখুন
রাষ্ট্রপতির সংলাপে সিপিবিও যাবে না


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম (একাংশ) এবং জোটসঙ্গী দল বাসদের পর এবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও (সিপিবি) নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে না যাওয়ার ঘোষণা দিয়েছে।

শনিবার (১ জানুয়ারি) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল্লাহ ক্বাফী রতনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংলাপে অংশগ্রহণের বিষয়ে অপরাগতা জানিয়ে রাষ্ট্রপতির কাছে একটি চিঠি পাঠিয়েছে সিপিবি।

রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে লেখা হয়েছে, `নির্বাচনের আমূল সংস্কারের জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বসহ ৫৩টি সুনির্দিষ্ট পদক্ষেপের সুপারিশমালা ২০১৭ সালের জানুয়ারি মাসে আপনার কাছে প্রদান করেছিল সিপিবি। এই অবস্থায় হুবহু একই আলোচ্য সূচিতে ও একই প্রকরণের আরেকটি সংলাপে যোগ দিয়ে সিপিবির নতুন কোনো কথা বলার নেই। সেকারণে তাতে যোগদানের প্রয়োজনীয়তা উপলব্ধি করছি না।’

সংলাপে আমন্ত্রণ জানানোয় সিপিবি পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে চিঠিতে বলা হয়, ‘নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে দেশে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকা একান্তভাবে প্রয়োজন। কিন্তু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য সেটাই যথেষ্ট নয়। কমিশনের মৌলিক গলদ দূর করতে না পারলে অবাধ-নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যাবে না।’

নির্বাচন কমিশন গঠনে দ্রুত আইন প্রণয়নের তাগিদ দিয়ে রাষ্ট্রপতির উদ্দেশে চিঠিতে বলা হয়, ‘আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ- আপনি জাতীয় সংসদকে জরুরি বার্তা পাঠিয়ে আগামী মাসের ভেতরে নির্বাচন কমিশন আইন প্রণয়ন করে তা স্বাক্ষরের জন্য আপনার কাছে পাঠাতে বলুন।তাহলে নির্বাচন কমিশন মনোনয়নের আগে সে বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনার বৈঠকের প্রয়োজন পড়বে না।’

উল্লেখ, নির্বাচন কমিশন পুনর্গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সিপিবির সঙ্গে সংলাপের সময়সূচি নির্ধারণ করা ছিল।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর