শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সঙ্গে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১২৭ সময় দেখুন
রাষ্ট্রপতির সঙ্গে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ


ডেস্ক রিপোর্ট::  রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রবাসীদের সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নেতারা। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বঙ্গভবনে গিয়ে সাক্ষাৎ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গভবনের সামরিক সচিবসহ সিনিয়র কর্মকর্তারা। এসময় অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাতাবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

এসময় তারা অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে বাংলাদেশে আনা, বন্ড ইস্যু, ওমানের ভিসা সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রাষ্ট্রপতি প্রবাসীদের সমস্যাগুলো শোনেন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন। এসময় তিনি এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ডের প্রশংসা করেন।

এদিকে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নেতারা বঙ্গভবনে রাষ্ট্রপতির আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন। তারা বলেন, আমরা সম্মানিত ও আনন্দিত বোধ করছি। রাষ্ট্রপতি আমাদের সমস্যাগুলো শুনেছেন এবং তা যথাযথ সমাধানের আশ্বাস দিয়েছেন। সেজন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর