যে সব ব্যাঙ্ক সুদের হার কমিয়েছে তাদের মধ্যে রয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ইউকো ব্যাঙ্ক। ব্যাঙ্কগুলির এই সিদ্ধান্ত তাদের বিদ্যমান এবং নতুন ঋণগ্রহীতা উভয়ের জন্যই উপকারী সাব্যস্ত হবে। অন্যান্য ব্যাঙ্ক থেকেও শীঘ্রই একই ধরনের ঘোষণা আশা করা হচ্ছে। এর আগে, আরবিআই রেপো রেট ০.২৫ শতাংশ কমিয়ে ৬.০ শতাংশ করার ঘোষণা করেছিল। এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো শেয়ার বাজারকে দেওয়া পৃথক তথ্যে বলেছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট কমানোর পর লেোনের সুদের হারে এই সংশোধন করা হয়েছে।