রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

রিমোট টিপলেই চলবে ফ্যান, উঠে সুইচ দিতে হবে না! Bajaj আনল দারুন ফিচার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
রিমোট টিপলেই চলবে ফ্যান, উঠে সুইচ দিতে হবে না! Bajaj আনল দারুন ফিচার


কলকাতা: বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ফ্যান রয়েছে। এখন আবার রিমোটচালিত উন্নতমানের আধুনিক ফিচারযুক্ত ফ্যান পাওয়া যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে ফ্যানের ক্ষেত্রেও বিভিন্ন পরিবর্তন চলে এসেছে।

আগের মতো আর সুইচ বোর্ড থেকে ফ্যান অফ এবং অন করতে হয় না। রিমোটের মাধ্যমেই বসে বসেই কন্ট্রোল করা যায় আধুনিক ফ্যান। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ধরনের আধুনিক ফ্যানের ক্ষেত্রে বিদ্যুৎ খরচ কিছুটা হলেও কম হয়। এর ফলে ইলেকট্রিক বিল কম হতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক এমন ফ্যানের সমস্ত খুঁটিনাটি বিষয়।

আরও পড়ুন- বর্ষাকালে কুলার ব্যবহার করার আগে এই কাজ অবশ্যই করুন! না হলেই ঘটবে বড় দুর্ঘটনা

জনপ্রিয় বাজাজ Bajaj Electricals বিগত মাসে একটি নতুন প্রিমিয়াম কনজিউমার অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড NEX চালু করেছে। এই ব্র্যান্ডের পণ্যগুলিতে গ্রাহকরা প্রযুক্তি, অভিজ্ঞতা এবং ডিজাইনের একটি ভাল সমন্বয় পাবেন।

কোম্পানি এই ব্র্যান্ডের অধীনে দুটি নতুন সিলিং ফ্যান লঞ্চ করেছে। এই ফ্যানগুলিতে গ্রাহকরা প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে পাওয়ার সাশ্রয়ী ফিচার পাবেন।

NEX ব্র্যান্ডের অধীনে তৈরি সিলিং ফ্যানের নতুন ব্র্যান্ড Aeirology নামের একটি উন্নত টেকনোলজি প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা দারুণ এক এয়ার এক্সপেরিয়েন্স পাবেন।

এগুলি হল কম আওয়াজ সহ শক্তিশালী BLDC সিলিং ফ্যান। নতুন NEX ফ্যানগুলিতে PeakTorq মোটর ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ফ্যানের Airfluence ব্লেডগুলি কম শব্দ ও উচ্চ দক্ষতার জন্য ডিজাইন করা হয়েছে৷

Nex Dryft A90 BLDC 1200mm সিলিং ফ্যান –

এটি একটি ৪১W, ৫ স্টার peaktorq BLDC সিলিং ফ্যান, যা কম-শব্দের জন্য Airfluence ABS ব্লেড দিয়ে সজ্জিত। এটি রিমোট দিয়েও নিয়ন্ত্রণ করা যায় এবং এটি একটি সাশ্রয়ী মডেল।

এছাড়াও এটিতে ১০০ শতাংশ কপার সহ ডবল বল বিয়ারিং রয়েছে। গ্রাহকরা এটিকে Amazon বা Flipkart থেকে ৬,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এটি সাদা, বাদামি এবং আখরোট রঙের বিকল্পে কেনা যাবে।

Nex Glyde A70 BLDC 1200mm সিলিং ফ্যান –

এটি একটি ৩৩W, ৫ Star Peaktorq BLDC সিলিং ফ্যান, যা দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। এটিও বিদ্যুতসাশ্রয়ী ফ্যান। এটিতে ১০০ শতাংশ কপার সহ ডবল বল বিয়ারিংও রয়েছে।

এটি হোয়াইট, মিস্ট ব্রাউন এবং গ্রানাইট গ্রে কালার অপশনে লঞ্চ করা হয়েছে। গ্রাহকরা এটি ফ্লিপকার্ট থেকে ৪,৬৯৯ টাকায় কিনতে পারবেন।

Published by:Suman Majumder

First published:

Tags: Fan



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর