আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ রাশিয়ার সারতোভ অঞ্চলে বোমারু বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। মস্কোর তরফ থেকে বলা হয়েছে, বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনীয় ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে। কিন্তু ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে হতাহতের ঘটনা ঘটে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার স্থানীয় সময় দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে একটি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনীয় বেনামি ড্রোনটি অত্যন্ত কম উচ্চতায় ভ্রমণ করে রুশ বিমানঘাঁটিতে পৌঁছেছিল। তবে ড্রোনটি শনাক্ত করে ভূপাতিত করে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। বিমানঘাঁটিতে অবস্থানরত কোনো বিমান ইউক্রেনীয় ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি।
রাশিয়ার সারাতোভ অঞ্চলে ওই বিমানঘাঁটি অবস্থিত। পূর্ব ইউক্রেনের কিয়েভ-নিয়ন্ত্রিত এলাকা থেকে এই বিমানঘাঁটি ৯০০ কিলোমিটার দূরে।
সারাবাংলা/আইই