শীতের মরশুমে বাজারে হরেক রকম শাক সবজি দেখতে পাওয়া যায়। কড়াইশুঁটি সেই সবজির মধ্যে অন্যতম। এটি মটরশুঁটি নামেও পরিচিত। যদিও সারা বছর কোল্ড স্টোরে সহজেই এই সবজি পাওয়া যায় তবে তাজা মটরের স্বাদই আলাদা। কড়াইশুঁটি লৌহ, জিঙ্ক, ম্যাঙ্গানিজ এবং তামা সমৃদ্ধ। শুধু তাই নয়, এতে অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য পাওয়া যায়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় । সবুজ মটরশুঁটিতেও ফাইবার ভালো পরিমাণে পাওয়া যায়, যা হজমশক্তি ভাল রাখতে সাহায্য করে।