বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলার আবেদন কর্ণফুলীতে অবৈধ ও ময়লাযুক্ত তেল মজুদের দায়ে ৫০ হাজার জরিমানা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি রয়টার্সের প্রতিবেদন ইরান প্রশ্নে ট্রাম্প সহায়তা চাইলেও অনিচ্ছুক থাকতে পারে চীন Vaibhav Sooryavanshi earns new fan in Kagiso Rabada: ‘There’s not an ounce of fear’ | Cricket News প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবি’র আইন বিভাগের ছাত্র ছিলেন: আসিফ নজরুল কুতুবদিয়া উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায় প্রকল্প) ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত। ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন কর্ণফুলীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা Varun Dhawan Moves Out Of No Entry 2; Why Is Anushka Sharma Not Doing Movies? | Bollywood News

লক্ষ্মীপুরে অদম্য কিশোরীরা পেল বাইসাইকেল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩৪৭ সময় দেখুন
লক্ষ্মীপুরে অদম্য কিশোরীরা পেল বাইসাইকেল



জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় কিশোরীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে কিশোর-কিশোরী ক্লাবের ৪০ জন কিশোরীদের মধ্যে এ সাইকেল বিতরণ করা হয়। স্থাবর সম্পত্তি হস্তান্তর করের ১% টাকায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ ও নিজেদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এ বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রহমত উল্যাহ বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতনা জোবেদা খানম।

সাইকেল পাওয়া শিক্ষার্থীরা বলেন, সাইকেল পেয়েছি, এখন সঠিক সময়ে স্কুলে যেতে পারব। যখন সাইকেল চালিয়ে স্কুলে আসব, তখন নিজেকে সাহসীও মনে হবে। আমরা আত্মনির্ভরশীল হয়ে উঠব। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে ভূমিকা রাখব।

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষ্যে মেয়ে শিক্ষার্থীদেরকে সাইকেল দেয়া হচ্ছে। এতে করে মেয়ে শিক্ষার্থীরা আপন আলোয় জ্বলে উঠবে। সাইকেল পাওয়া শিক্ষার্থীরা সঠিক সময়ে স্কুলে আসতে পারবে, লেখাপড়ায় আরো মনোনিবেশ করতে পারবে। মেয়েরা আত্মনির্ভরশীল হতে পারবে।

পরে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলাধীন বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত মৃতদেহ দাফন/সৎকারে ব্যবহারের জন্য করোনা সুরক্ষা সামগ্রী (পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস ও গামবুট) বিতরণ করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Ads by coinserom