বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

লন্ডনের কাছে অস্ত্র বিক্রিতে মার্কিন পররাষ্ট্র দফতরের অনুমোদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১০৬ সময় দেখুন
লন্ডনের কাছে অস্ত্র বিক্রিতে মার্কিন পররাষ্ট্র দফতরের অনুমোদন


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন পররাষ্ট্র দফতর গ্রেট ব্রিটেনের কাছে প্রায় ৩১.২ মিলিয়ন ডলার মূল্যের ৭৬৮টি অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন্স সিস্টেম-২ (এপিকেডব্লিউএস-২) এর বিক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে।

পেন্টাগন গত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। খবর ইউকে ডিফেন্স জার্নাল।

প্রতিরক্ষা বিভাগের মতে, ‘পররাষ্ট্র দফতর যুক্তরাজ্য সরকারের কাছে প্রায় ৩১.২ মিলিয়ন ডলার মূল্যের সর্বোচ্চ ৭৬৮টি অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন্স সিস্টেম-২ (এপিকেডব্লিউএস-আইআই) এর বৈদেশিক সামরিক বিক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে। এই সম্ভাব্য বিক্রয় সম্পর্কে কংগ্রেসকে অবহিত করতে প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এ ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করেছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিক্রয়ের আওতায় সহায়ক সরঞ্জাম, খুচরা ও মেরামতের যন্ত্রাংশ, প্রযুক্তি ডকুমেন্টেশন, পরিবহন, প্রযুক্তিগত এবং লজিস্টিক সহায়তা যানবাহন অন্তর্ভূক্ত থাকবে। এ সম্ভাব্য বিক্রয় বাস্তবায়নের জন্য পাঁচ জন মার্কিন কর্মকর্তার যুক্তরাজ্যে একাধিকবার ভ্রমণের প্রয়োজন হবে। প্রায় ৫ বছর ধরে বিরতিহীনভাবে এসব সরঞ্জাম যুক্তরাজ্যে সরবরাহ করা হবে।

মার্কিন প্রতিরক্ষা সংস্থা জানায়, প্রস্তাবিত এ বিক্রয় ন্যাটোর মিত্র দেশের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি এবং জাতীয় নিরাপত্তার উদ্দেশ্যকে সমর্থন করবে।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর