রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Shubman Gill meets football legend Ronaldinho at FIFA World Cup, photo goes viral | Cricket News মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ Legendary Tamil Director K Bhagyaraj Passes Away, Salman Khan To Leave Galaxy Apartments? | Bollywood News স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

লন্ডনের বৈঠকের পর থেকেই পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র শুরু করেছে: রিজভী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৯৭ সময় দেখুন


পাবনা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতিনির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার পতনকে তারা সহ্য করতে পারছে না। লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর থেকেই পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র শুরু করেছে।

শুক্রবার (২০ জুন) দুপুরে পাবনার চাটমোহরে দলের ত্যাগী নেতা আবু তাহের ওরফে ‘তাহের ঠাকুর’কে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন। এ সময় তিনি তাহের ঠাকুরের চিকিৎসার জন্য আর্থিক অনুদানও প্রদান করেন।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, ‘আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু অনুষ্ঠিত হবে। যৌক্তিক সময়েই হবে। আরও অনেক দল যে দাবি করেছে, এ আলোকেই নির্বাচন হবে। আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছি। এবারের নির্বাচনে জনগণের দাবির প্রতিফলন হবে।’

তিনি বর্তমান পরিস্থিতিকে ‘গণতন্ত্রের পথে হাঁটা’ উল্লেখ করে বলেন, ‘আমাদের গণতন্ত্রের সৌধ নির্মাণ এখনো শেষ হয়নি। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি।’ রিজভী অভিযোগ করেন, গত ১৬ বছর ধরে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের অনেক নেতাকর্মী এখনো গুম আছেন এবং তারা মামলা ও গ্রেফতার থেকে রক্ষা পাননি। ফ্যাসিবাদের দিনগুলো ছিল ভয়ঙ্কর। আজকে নির্ভয়ে আমরা কথা বলতে পারছি।’

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘১৬ বছর ধরে নিপীড়ন করেছে, লুট করে দুবাই, কানাডা, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বেহেশতের মতো সুখে আছে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা মিডিয়া কন্ট্রোল করে অপপ্রচার চালিয়ে গেছেন। ১৮ কোটি দেশের মানুষকে দমিয়ে রাখতে পারবে না। এ দেশের মানুষই ঠিক করবে কারা এদেশ শাসন করবে। নির্যাতনের শিকার হয়েছি তবুও শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করিনি।’

অসুস্থ নেতা তাহের ঠাকুরকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘লোহা পুড়িয়ে সংসার চালিয়েও তিনি (তাহের ঠাকুর) দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। জেলা বিএনপি যেন সার্বক্ষণিক খোঁজখবর রাখে সেজন্য বলেছি। আপনার পাশে সবাই দাঁড়াবে। তারেক রহমানের উপহার নিয়ে এসেছি।’

এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, তাহের ঠাকুরের ছেলে ও চাটমোহর ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি বরিউল করিম গোলাম, অ্যাডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, আবু তাহের প্রামাণিক ওরফে তাহের ঠাকুরের তিন যুগেরও বেশি বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। তিনি চাটমোহর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ছিলেন। এই ত্যাগী বিএনপি নেতার অসুস্থতা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে বিষয়টি আসে এবং তিনি আর্থিক সহায়তা ও খোঁজখবর নিতে নির্দেশনা দেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom