রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

লন্ডনে প্রবাসীদের ভোটাধিকার দাবিতে সমাবেশ ইউকে এনসিপি’র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৩৯ সময় দেখুন


ঢাকা: লন্ডনের বিখ্যাত টাওয়ার ব্রিজের সামনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স ইউকে।

সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতারা ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম স্টেকহোল্ডার হলো জুলাই গণঅভ্যুত্থানকে মন ও মননে ধারণ করা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা। নতুন বাংলাদেশ বিনির্মাণ, গণতন্ত্র পুনরুদ্ধার ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন অসম্ভব হবে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না করা হয়।’

তারা আরও বলেন, প্রবাসীরা ‘রেমিট্যান্স শাটডাউন’ আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তিত বাংলাদেশে রেমিট্যান্স জোয়ার বইয়ে দিয়ে ভঙ্গুর অর্থনীতিকে সচল করেছেন। তাই দরদ নয়, দায়বদ্ধতার জায়গা থেকে দ্রুততম সময়ের মধ্যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

সমাবেশে অংশগ্রহণকারীরা ‘আমার ভোট আমি দেব, প্রবাস থেকেও অংশ নেব’—এই স্লোগান দেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর