মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন নাগরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত জাবি সাংবাদিক সমিতির নির্বাচন স্থগিত চেয়ে উপাচার্যকে চিঠি মৌলভীবাজারে সেই নিশির বাড়িতে হাজি মুজিব XO, Kitty Season 3 Trailer: Lana Condor Returns As Lara Jean To Guide Her Sister | Watch | Web-series News রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত ‘Indian cricket in golden phase’: BCCI after T20 World Cup 2026 triumph | Cricket News মঙ্গলবার নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: জামায়াত আমির

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৫০ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১৩:৪০

দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের শত শত কর্মী। ছবি: রয়টার্স

ঢাকা: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের বিভিন্ন জায়গায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে বেশ কয়েক জন এবং এক হাজারেরও বেশি অবকাঠামো পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, ইটনে এক লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া প্যালিসেডসের আগুন থেকে ৩৭ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গত মঙ্গলবার (৭ জানুয়ারি) পালিসেডসে প্রথম আগুনের ঘটনাটি লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক হয়ে উঠেছে। শহরের ভেতরে এবং আশপাশে দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

লস অ্যাঞ্জেলেসের উত্তরপশ্চিমাঞ্চলীয় সান ফারনান্দো ভ্যালির সিলমার এলাকার কাছে হারস কাউন্টির আগুন ৭০০ একর এলাকা গ্রাস করেছে। তিন হাজার মানুষকে সেখানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া উডলির দাবানলে পুড়ে গেছে ৭৫ একর এলাকা।

দাবানলকে কেন্দ্র করে লস অ্যাঞ্জেলেসে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিসের শত শত কর্মী কাজ করছেন। কেউ স্থলভাগ থেকে, আবার কেউ উড়োজাহাজ থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন।

কয়েকটি ছবিতে দেখা গেছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকাগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং চারপাশ আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বিশেষ ব্যবস্থায় সমুদ্র থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুনের শিখা বাড়িঘরকে ক্রমাগত গ্রাস করছে এবং বুলডোজারগুলো রাস্তা থেকে পরিত্যক্ত যানবাহনগুলোকে সরিয়ে নিচ্ছে।

এদিকে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইতোমধ্যে দাবানল সম্পর্কিত তথ্য জানানো হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয়ভাবে সহযোগিতা করার জন্য বাইডেনের দল স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন।

সারাবাংলা/ইআ

দাবানল
লস অ্যাঞ্জেলস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর