সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

লাল-কালো কোনো ফ্যাসিবাদ বরদাশত করা হবে না: জামায়াত আমির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ সময় দেখুন
লাল-কালো কোনো ফ্যাসিবাদ বরদাশত করা হবে না: জামায়াত আমির


চট্টগ্রাম ব্যুরো: কালো কিংবা লাল- আর কোনো ফ্যাসিবাদকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে নগরীর লালদিঘী মাঠে ৮ দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে বলেন, ‘তারা রক্ত হাতে নিয়ে ক্ষমতায় এসেছিল, রক্তাক্ত হাতে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। তারা ক্ষমতায় এসেছিল ২০০৯ সালে। ফেব্রুয়ারির ২৫ এবং ২৬ তারিখ দুইদিনে ঢাকার পিলখানায় বিডিআর হেডকোয়ার্টারে ৫৭ জন প্রতিশ্রুতিশীল, দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারকে হত্যা করেছিল। আর চব্বিশের গণবিপ্লবে ছাত্র, তরুণ, সন্তানদের বুকে গুলি চালিয়ে কাড়ি কাড়ি লাশ ফেলে যখন সামাল দিতে পারেনি, তখন বাংলার জমিনে গাড়ি চালিয়ে যাবার তাদের সাহস হয়নি। অথচ বলেছিল, অমুকের কন্যা পালায় না। আমাদের দুঃখ লাগে, আমাদের গর্বিত সেনাবাহিনীকেও তারা এই খুনের কাজে ব্যবহার করার চেষ্টা করেছে।’

‘রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানকেও তারা স্বাধীনভাবে দাঁড়াতে দেয়নি। বিচার বিভাগ ধ্বংস করেছে। নির্বাচন কমিশন ধ্বংস করেছে। দুর্নীতি দমন কমিশনকে বগলের নিচে নিয়েছে। ফ্যাসিবাদ সবকিছুকে ধ্বংস করেছিল।’

৮ দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ফ্যাসিবাদ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিবাদিরা বিদায় নিয়েছে, ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ফ্যাসিবাদ কালো না লাল, কোনো ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাশত করা হবে না ইনশল্লাহ।’

‘কেউ যদি আবার ফ্যাসিবাদের ভাষায় কথা বলেন, কেউ যদি আবার ফ্যাসিবাদিদের মতো আচরণ করেন, তারা কোনো পথ খুঁজে নেবেন আমরা জানি না। কিন্তু আমরা তাদের পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, বাংলার জমিনে আপামর ছাত্র, তরুণ, মেহনতি জনতা ফ্যাসিবাদকে আর বরদাশত করবে না। আমরা অতীতেও রুখে দিয়েছিলাম আল্লাহর ওপর ভরসা করে, ভবিষ্যতেও কেউ মাথা তুললে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। কাউকে ছাড় দেওয়া হবে না।’

চট্টগ্রাম থেকে বিজয়ের পতাকা ওড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনের মাধ্যমে। চট্টগ্রাম থেকে ইসলামের বিজয়ের বাঁশি বাজানো হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।’

৮ দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে জনসমাগম। ছবি: সারাবাংলা

শফিকুর রহমান আরও বলেন, ‘শাপলা চত্বরে অসংখ্য মাওলানাকে হত্যা করা হয়েছিল। এরপর কুখ্যাত প্রধানমন্ত্রী বলেছিল রঙ দিয়ে তারা শুয়ে ছিল।’

৫ আগস্ট বিপ্লবের পরদিন থেকে একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাঁপিয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘চাঁদাবাজি, দুর্নীতি অব্যাহত আছে। ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে। প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করছে।’

আন্দোলনরত ৮ দলের ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের লড়াই অব্যাহত থাকবে ঘোষণা দিয়ে শফিকুর রহমান বলেন, ‘ইসলামী দলগুলোর মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে এই ঐক্য আমাদেরকে জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে যাবে। প্রয়োজনে ফের ৫ আগস্ট সংঘটিত হবে।’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর আব্দুর রহমান চৌধুরী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মুন্সি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আলাউল্লাহ আমিন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আলী উসমান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর