বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

লুহানস্কের শেষ শহরটিও রাশিয়ার দখলে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৯০ সময় দেখুন
লুহানস্কের শেষ শহরটিও রাশিয়ার দখলে


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের লুহানস্ক প্রদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ শহর লিসিচানস্ক রাশিয়ার সেনাবাহিনী দখলে নিয়েছে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকে ইউক্রেনের সেনাবাহিনী শহরটি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হলেও শেষ পর্যন্ত তা দখলে নিল মস্কো। এর অর্থ হলো পুরো লুহানস্ক এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। খবর আলজাজিরা।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করে সের্গেই শোইগু বলেন, ইউক্রেন নিয়ন্ত্রিত দেশটির লুহানস্ক প্রদেশের সর্বশেষ প্রধান শহরটি দখলে নিয়েছে মস্কোর বাহিনী।

তিনি আরও বলেন, ‘সফল সামরিক অভিযানের ফলস্বরূপ, লুহানস্ক পিপলস রিপাবলিকের পিপলস মিলিশিয়া ইউনিটের সঙ্গে মিলে রুশ বাহিনী দেশটির লিসিচানস্ক শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।’

কিয়েভ থেকে আল জাজিরার প্রতিবেদক অ্যালান ফিশার বলেন, ‘যদি রুশ বাহিনী লিসিচানস্কের দখল নিশ্চিত করে। তবে এর অর্থ হলো পুরো লুহানস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে রয়েছে।’

রুশ বাহিনী ইতোমধ্যে ডোনেস্কে যে জয়লাভ করেছে তাতে করে পুরো ডনবাস রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে বলেও উল্লেখ করেন অ্যালান ফিশার। তিনি আরও বলেন, ‘এই জয় কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ। কারণ সেখানেই রাশিয়া তার সামরিক মনোযোগ কেন্দ্রীভূত করেছিল, যখন যুদ্ধের প্রথম দিনগুলোতে কিয়েভে যেতে ব্যর্থ হয়ে দেশটির রাজধানী থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল মস্কো বাহিনী।’

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর