রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুর নতুন বাইপাস রোডে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ রাজশাহীতে মাদকব্যবসায়ী গ্রেপ্তার দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা ‘If I get picked…’: Shubman Gill sends message amid India T20 selection debate | Cricket News ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্থপতি’ Is Suriya’s Suriya47 Connected To Fahadh Faasil’s Aavesham? Here’s What Naslen Said | Tamil Cinema News কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৭

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১০১ সময় দেখুন
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৭


আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) সকালে দুটি নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্সের খবরে এ বলা হয়েছে দক্ষিণ লেবাননের হেব্বারিয়েহ গ্রামে ইসলামিক গ্রুপের জরুরি ও ত্রাণ কেন্দ্রকে লক্ষ্য করে ইসরাইলি সেনারা হামলা চালিয়েছে বলে ধরণা করা হচ্ছে।

এর আগে, মঙ্গলবার (২৬ মার্চ) উত্তর-পূর্ব লেবাননের দুটি শহরের কাছে ইসরাইলি বিমান হামলায় তিন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হন। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি টেলিগ্রাম পোস্টের মাধ্যমে এ তথ্য জানায়। এছাড়া ইসরাইলও এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

মূলত গত বছরের ৭ অক্টোবর থেকে হামাস-ইসরাইল সংঘাত শুরুর পর থেকেই ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্ত যুদ্ধ বেড়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর সঙ্গে আন্তঃসীমান্ত সংঘাতে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর দুই শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন।

এ ছাড়া, বিভিন্ন সময়ে চালানো ইসরাইলি হামলায় লেবাননের প্রায় ৫০ জন বেসামরিকের মৃত্যু হয়েছে এবং হিজবুল্লাহর হামলায়ও ইসরাইলি সামরিক বাহিনীর ১২ জনের বেশি সদস্য এবং বেশ কয়েকজন বেসামরিক নিহত হয়েছেন।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom