সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সহিংসতার দিকে যেতে পারে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ সময় দেখুন
‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সহিংসতার দিকে যেতে পারে’


ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে না পারলে নির্বাচন সহিংসতার দিকে যেতে পারে।

সোমবার ( ২৪ নভেম্বর) আইএবি কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

ইমতিয়াজ আলম বলেন, ‘স্বাধীনতার পর ১২টি সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। ’২৪-এর জুলাই অভ্যুত্থানের পর সেরকম নির্বাচন হলে সরকার হাসির পাত্রে পরিণত হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়ার কারণে পেশি শক্তি এবং কালো টাকা ব্যবহার করে ফলাফল নিজেদের দখলে নিয়ে আসছে। নির্বাচনকে সহিংসতামুক্ত রাখতে এখন থেকেই প্রশাসনকে ঢেলে সাজাতে যথাযথ উদ্যোগ নিতে হবে।’

তিনি বলেন, ‘একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন নতুন সংকট তৈরি করতে পারে। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে জাতীয় নির্বাচন এবং পরবর্তী সরকার প্রশ্নের সম্মুখীন হবে। সরকার গুটিকয়েক দলের জন্য গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নিতে পারেনি। ফলে এসব দলের প্রতি সরকারের দরদ আমাদের উদ্বিগ্ন করে তুলেছে।’

নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে কালোটাকার ছড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে। এসব অবৈধ কাজ এখন থেকে বন্ধ করতে নির্বাচন কমিশনকে আরও শক্ত অবস্থান নিশ্চিত করতে হবে। ইসির দুর্বলতার কারণে নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে সরকারকেই এর দায়ভার নিতে হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর