বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

লোক তো ডাকতে হবেই না, মই ছাড়াই ফ্যান পরিষ্কার করুন, বাড়িতে শুধু ‘এটা’ থাকলেই ময়লা জব্দ! how to clean ceiling fans without ladder or stool foldable mop on-this diwali – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১১১ সময় দেখুন
লোক তো ডাকতে হবেই না, মই ছাড়াই ফ্যান পরিষ্কার করুন, বাড়িতে শুধু ‘এটা’ থাকলেই ময়লা জব্দ! how to clean ceiling fans without ladder or stool foldable mop on-this diwali – News18 Bangla


সারা দেশে এখন দীপাবলির উৎসব শুরু হয়ে গিয়েছে। অনেকেই দীপাবলির সময় নিজেদের ঘর পরিষ্কার করেন, ফার্নিচার বদল করেন। তবে ঘর পরিষ্কার করার ক্ষেত্রে, ফ্যান এমন একটি জিনিস যার উপর খুব দ্রুত ধুলো জমে যায়। এর জন্য এটিকে বারে বারে পরিষ্কার করা খুবই জরুরি। তবে ফ্যান পরিষ্কার করতে টুল বা মইয়ের দরকার হবেই। কিন্তু হাতের কাছে এটি না থাকলেও ঘাবড়ানোর কিছু নেই, কারণ অনলাইনে এখন এমন একটি জিনিস পাওয়া যাচ্ছে, যা দিয়ে নিচে দাঁড়িয়ে থেকেও সিলিং ফ্যান পরিষ্কার করা যেতে পারে।

তাই আর মই খুঁজতে হবে না। হ্যাঁ, বাজারে এমন একটি আইটেম পাওয়া যাচ্ছে যা দিয়ে কম পরিশ্রমে ঘরের ফ্যানকে আয়নার মতো উজ্জ্বল করা যেতে পারে। কানিশ ব্র্যান্ডের ফোল্ডিং মাইক্রোফাইবার ফ্যান ক্লিনিং ডাস্টার হল ঘর পরিষ্কার করার উপযুক্ত টুল। গ্রাহকরা এটি Amazon থেকে মাত্র ২৭৪ টাকায় কিনতে পারবেন। এটি বেশ নমনীয় যার কারণে এটিকে সহজেই বাঁকিয়ে এবং ঘুরিয়ে ফ্যান পরিষ্কার করা যায়। এটি শুধু ফ্যান নয়, এসির উপরের অংশ পরিষ্কার করতেও ব্যবহার করা যেতে পারে। এই জিনিসটি কয়েকটি অংশে বিভক্ত হওয়ায় ইচ্ছে মতো এটি খুলে ধুয়ে ফেলা যায়।

আরও পড়ুন–শাহরুখ খানকে নিয়ে সবচেয়ে বেশি কী সার্চ করা হয় ‘Google’-এ ? জানলে গা কাঁটা দেবে

আরও পড়ুন-কোটি কোটি টাকার সম্পত্তির মালিক কীভাবে হলেন ঐশ্বর্য? ৫০-এর জন্মদিনে ফাঁস অবাক করা তথ্য

এর পরেই আসবে ক্যালিটাস ফ্যান ক্লিনার ব্রাশ লং রড ফ্লেক্সিবেল ফ্যান ক্লিনিং একটি মাইক্রোফাইবার ডাস্ট ক্লিনার। গ্রাহকরা এটি অ্যামাজন থেকে মাত্র ১৬১ টাকায় কিনতে পারবেন। এর সাহায্যে গাড়ি বা ওয়াশিং মেশিনের রাবার বা ঢাকনাও পরিষ্কার করা যায়। বিশেষ করে যদি আমরা সিলিং ফ্যানের কথা বলি, এতে বসানো মাইক্রোফাইবার ডাস্টার ফ্যানটিকে নতুনের মতো ঝকঝকে করে দেয়।

ফেজদা ফ্যান ক্লিনার ব্রাশ লং রড ফ্যান ক্লিনিং মপও রয়েছে তালিকায়। এটি অ্যামাজন থেকে মাত্র ১৬১ টাকায় কেনা যাবে। এটির সাহায্যে, ব্যবহারকারীরা এটিকে শুধুমাত্র সিলিং ফ্যানই নয়, গাড়ির সিলিং এবং ঘরের ডাস্টিংয়ের জন্যও ব্যবহার করতে পারবেন। এটি নানান ধরনের রঙে পাওয়া যায়। এটিতে একটি প্লাস্টিকের হ্যান্ডেল রয়েছে, যাতে যে কোনও উচ্চতায় রাখা জিনিসগুলি সহজেই পরিষ্কার করা যায়।

Published by:Riya Das

First published:

Tags: Diwali 2023



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর