বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

লোহিত সাগরে তেলবাহী জাহাজে হুথিদের হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
লোহিত সাগরে তেলবাহী জাহাজে হুথিদের হামলা


আন্তর্জাতিক ডেস্ক

লোহিত সাগরে ইসরাইলগামী আরও একটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। জাহাজটি একটি পেট্রো-ক্যামিকাল ট্যাঙ্কার। হুথিরা এ হামলার দায় স্বীকার করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে একাধিক ক্ষেপণাস্ত্র এম/ভি সোয়ান আটলান্টিক নামক জাহাজটিতে আঘাত হানে।

জাহাজটির মালিক নরওয়ের একটি কোম্পানি। তারা জানিয়েছে, জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সম্প্রতি লোহিত সাগরে ইসরাইলগামী একাধিক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, গাজায় ইসরাইলি হামলা বন্ধ না হলে লোহিত সাগরে তেলবাহী ট্যাঙ্কার চলাচলে বাধা দেওয়া হবে।

সোমবার সকালে ইয়েমেনের হুথি সেনাবাহিনীর পঞ্চম সামরিক অঞ্চলের কমান্ডার ইউসুফ আল মাদানি বলেছেন, গাজায় হামলা বৃদ্ধি মানেই লোহিত সাগরে উত্তেজনা বৃদ্ধি। ইয়েমেন ও ফিলিস্তিনের মধ্যে যারা দূরত্ব সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম চলবে।

এদিকে যুক্তরাজ্যের পেট্রোলিয়াম জায়ান্ট ব্রিটিশ পেট্রোলিয়াম লোহিত সাগরে তেলের সব চালান বন্ধ করার ঘোষণা দিয়েছে। লোহিত সাগরে তেলবাহী জাহাজে হুথিদের হামলায় নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ পেট্রোলিয়াম। সংস্থাটি বলেছে, তারা লোহিত সাগরে তেল পরিবহণে সতর্কতামূলক বিরতি দিয়েছে এবং অঞ্চলটি পর্যবেক্ষণ করবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর