বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

লোহিত সাগরে মার্কিন ড্রোন আটকের পর ছেড়ে দিল ইরান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৪ সময় দেখুন
লোহিত সাগরে মার্কিন ড্রোন আটকের পর ছেড়ে দিল ইরান


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের দু’টি সারফেস ড্রোন লোহিত সাগরে আটক করেছে ইরান। যদিও কয়েক ঘণ্টা পরে ড্রোন দুটিকে ছেড়ে দেওয়া হয়। মানবহীন এই ড্রোন দু’টি সামুদ্রিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার অভিযোগ এনেছে ইরান। চলতি সপ্তাহে এ ধরনের এটি দ্বিতীয় ঘটনা বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। খবর আলজাাজিরা।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ইরানের নৌবাহিনীর ফ্রিগেট জামারান মার্কিন নৌবহরকে সতর্কতা জারি করার পরে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে গত বৃহস্পতিবার ড্রোন দুটিকে জব্দ করে। আন্তর্জাতিক নৌ পথগুলো সুরক্ষিত হওয়ার পরে ড্রোনগুলো একটি নিরাপদ এলাকায় ছেড়ে দেওয়া হয়।

এক ভিডিও ফুটেজে দেখা যায়, ইরানের নৌবাহিনীর ১২ জনের বেশি সদস্য তাদের জাহাজের ডেক থেকে দুটি ড্রোনকে সমুদ্রের দিকে ঠেলে দিচ্ছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর এমন কর্মকাণ্ডে জড়িত থাকার ঘটনায় ইরানের সঙ্গে পরমাণু চুক্তির আলোচনায় প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়।

রাষ্ট্রীয় টিভি আরও জানায়, ইরানের নৌবাহিনী আন্তর্জাতিক সমুদ্রসীমায় একের অধিক মানবহীন গুপ্তচর ড্রোন দু’টি খুঁজে পায়। মার্কিন বাহিনীকে সতর্ক করার পর সম্ভব্য দুর্ঘটনা এড়াতে তা জব্দ করা হয়।

আন্তর্জাতিক নৌপথ সুরক্ষিত করার পর মার্কিন ড্রোন দুটি একটি নিরাপদ এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টিভি জানিয়েছে।

মার্কিন নৌবাহিনীর মধ্যপ্রাচ্যতে অবস্থিত ৫তম নৌ বহরের মুখপাত্র টিমোথি হকিন্স গতকাল শুক্রবার সংবাদ সংস্থা এপি’র কাছে এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকার করেন তিনি।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর