সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

ল্যাপটপ ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে? Windows 10-এ রয়েছে নতুন সিক্রেট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৩৮ সময় দেখুন
ল্যাপটপ ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে? Windows 10-এ রয়েছে নতুন সিক্রেট


ফোন বা ল্যাপটপ, যে কোনও ডিভাইসের ক্ষেত্রে ব্যাটারির গুরুত্ব অপরিসীম। ব্যাটারি যত বেশি চলবে, সেই ডিভাইসের ডিমান্ড তত বেশি হবে। কোথাও ঘুরতে বা অফিসের কাজে যাওয়ার সময়ে যদি ল্যাপটপে ব্যাটারি লাইফ ঠিক মতো না থাকে, তাহলে চাপে পড়তে হয়। সময়ের সঙ্গে অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলির মতো ল্যাপটপের ব্যাটারির হেলথ গ্রাফও নিচের দিকে যেতে থাকে। সে ক্ষেত্রে পুরনো ব্যাটারি বদল করে নতুন নেওয়া যেতে পারে। কিন্তু, ডিভাইসটি চলাকালীন ব্যাটারির হেলথ কেমন রয়েছে সেটা কী ভাবে দেখা সম্ভব? Windows 10-এর ক্ষেত্রে রয়েছে এমনই একটি সিক্রেট টুল। যা সাধারণত সেটিংস বা স্টার্ট মেনুতে দেখা যায় না। এই প্রতিবেদনে সেই সিক্রেট টুলের রহস্যের উন্মোচন করা হবে।

স্টেপ ১: প্রথমে কমান্ড প্রমপ্ট লঞ্চ করতে হবে। এটা করার জন্য Windows-এর সার্চ বারে অথবা স্টার্ট মেনুতে লিখতে হবে “Cmd” বা “Command Prompt”। এরপর কমান্ড প্রমপ্টের উইন্ডোটা খুলে যাবে। সেখানে কালো রঙের একটি উইন্ডো খুলে যাবে বা ব্যাকগ্রাউন্ডে যে রঙটি সিলেক্ট করা আছ, সেই রঙের উইন্ডো দেখা যাবে। তার সঙ্গে একটি পাথ শেয়ার থাকবে “C:.” নামে।

স্টেপ ২: এরপর “powercfg /batteryreport” এই টেক্সটি লিখে এন্টার প্রেস করতে হবে। এরপর স্ক্রিনে একটি মেসেজ আসবে, সেখানে লেখা থাকবে “Battery life report saved” এর সঙ্গে একটি ফাইল পাথ থাকবে। এই ফাইল পাথটি হল ব্যাটারি রিপোর্টের লোকেশন। সাধারণত এটি ইউজার ফোল্ডারে সরাসরি সেভ হয়ে যায় এবং এই পাথটি দেখায় ঠিক এভাবে – C:Users[Your_User_Name]battery-report.html

স্টেপ ৩: এরপর এক্সপ্লোরার থেকে ফোল্ডারটি ওপেন করা যাবে, অথবা ওই ফাইল পাথটি কপি করে, ফাইল এক্সপ্লোরার অ্যাড্রেস বারে লিখে এন্টার প্রেস করতে হবে। এছাড়াও Chrome-এর অ্যাড্রেস বারেও এটা লিখে এন্টার করা যাবে।

এরপর ডিভাইসে যে ব্যাটারিটি রয়েছে তার হেলথ সম্পর্কে পুরো তথ্য পাওয়া যাবে। মনে রাখতে হবে “ডিজাইন ক্যাপাসিটি” বলে যে ফিল্ডটা আছে সেখানে ল্যাপটপটি ব্র্যান্ড নিউ থাকাকালীন ব্যাটারির ক্যাপাসিটি কেমন সেটা দেখাবে। অন্যদিকে, “ফুল চার্জ ক্যাপাসিটি”-এর মানে হল ওই সময় ব্যাটারির চার্জ সর্বাধিক কতক্ষণ থাকবে। এই দুটি বিষয়কে তুলনা করে ব্যাটারির হেলথ সম্পর্কে ধারণা করা সম্ভব।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর