বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শরীরের হাজারো সমস্যা দূর করে এক চিমটে হিংhing or asafoetida can solve many physical problems though used in small quantity – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১২২ সময় দেখুন
শরীরের হাজারো সমস্যা দূর করে এক চিমটে হিংhing or asafoetida can solve many physical problems though used in small quantity – News18 Bangla


কচুরি হোক বা ডাল তরকারির ফোড়ন, বাঙালি হেঁশেলে হিং-এর কোনও জবাব নেই৷ স্বাদের পাশাপাশি গুণেও অনন্য এই মশলা৷ বলছেন পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর৷ এই মশলার উপস্থিতিতে দূর হয় হাজারো শারীরিক সমস্যা৷

বদহজম-সহ পেটের একাধিক সমস্যায় খুব কার্যকর হিং ৷ এক চিমটে হিং জলে ভিজিয়ে রোজ পান করলে গ্যাস অম্বলের সমস্যা দূর হয় ৷ অ্যান্টি ভাইরাল ও অ্যান্টি অ্যান্টিবায়োটিক গুণে ভরপুর হিং শ্লেষ্মার সমস্যাতেও উপকারী ৷ আদাগুঁড়ো, মধুর সঙ্গে হিং মিশিয়ে খেলে হাঁপানির সমস্যা কমে ৷ হাঁপানির যন্ত্রণায় হিঙের প্রলেপ মালিশ করতে পারেন বুকেও ৷ সাময়িক আরাম পাবেন ৷

অনেক মহিলাই ঋতুস্রাবের সময় পেটের যন্ত্রণায় কষ্ট পান৷ তলেপেটে ও পিঠে ক্র্যাম্পও ধরে৷ সামান্য হিঙের সঙ্গে মিশিয়ে নিন মেথি পাইডার ও এক চিমটে নুন৷ তার পর বাটারমিল্কের সঙ্গে এই মিশ্রণ মিশিয়ে পান করুন ঋতুস্রাবের সময়৷ যন্ত্রণার উপশম হবে৷

 

হিং মিশ্রিত জল পান করলে ক্রনিক মাথাযন্ত্রণা থেকে রেহাই পাওয়া যায় ৷ সারা দিনে অন্তত দু বার এই মিশ্রণ পান করুন৷ কীটদষ্ট ক্ষতে দিতে পরেন রসুন ও হিঙের মিশ্রণের প্রলেপ ৷ যন্ত্রণা থেকে রেহাই পাবেন ৷

Published by:Arpita Roy Chowdhury

First published:

Tags: Asafoetida, Indian spices



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর