শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News

শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৬২ সময় দেখুন
শিক্ষক,  শিক্ষিকা করে মাদক ব্যবসা

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা । নৈতিকতার চরম অবক্ষয়।
রাজশাহী মহানগরীতে দুই হাজার পিস ইয়াবাসহ এক শিক্ষক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হারপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ আল আমিন (৪৩), আল আমিন কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মৃত কাবিলের ছেলে ও তাঁর স্ত্রী মোসাঃ সীমা খাতুন (৩৮), তিনি একই এলাকার মোঃ আমিনুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আলী আসলাম হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) আল-আমিনের নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শিক্ষক দম্পতিকে আটক করে তাঁদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই আল-আমিন পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি অস্বীকার করেন। তিনি বলেন, রাস্তার ওপর তাঁদের আটকের সময় আশপাশে তেমন কাউকে দেখা যায়নি। ওই শিক্ষিকার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১০টি জিপার প্যাকেট পাওয়া যায়, যার মধ্যে দুই হাজার পিস ইয়াবা ছিল।

কাশিয়াডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা দুই হাজার পিস ইয়াবাসহ ওই শিক্ষক দম্পতিকে গ্রেফতার করেন। পরে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিক্ষক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর