শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ বঙ্গবন্ধু ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪৪

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে: শিক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৩০ সময় দেখুন
শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে: শিক্ষামন্ত্রী


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: যে প্রতিভা নিয়ে শিশুরা জন্মায় তা বিকাশের সুযোগ করে দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষার্থীদের যার যে ধরনের প্রতিভা রয়েছে সেটি বিকশিত করতে শিক্ষা কার্যক্রমে সহায়ক পরিবেশ তৈরি করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (৭ আগস্ট) এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)- এর ম্যাগাজিন ‘কলম’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ভার্চুয়াল এ উদ্বোধনী অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেনসহ শিক্ষাবিটের সাংবাদিকেরা।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কে কত জিপিএ পেয়েছে সেটি নয় বরং শিক্ষার্থীরা কী শিখল সেটি নিয়ে আমাদের আগ্রহ বাড়াতে হবে। শিক্ষার্থীদের শেখার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ তৈরি করা হবে—যাতে প্রতিভা বিকাশে সহায়ক পরিবেশ পাওয়া যায়’।

ডা. দীপু মনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা শিখছে কিন্তু সে নিজে বলতে পারছে না। তার কারণ আমাদের কিছু ঘাটতি রয়েছে। সেগুলো চিহ্নিত করে সমাধান করা হচ্ছে’।

তিনি আরও বলেন, ‘আগে ক্লাস শিক্ষকরা নিয়োগের তিন থেকে চার বছর পর বুনিয়াদি প্রশিক্ষণের সুযোগ পেত। বর্তমানে সেটি পরিবর্তন করা হচ্ছে। কোনো শিক্ষক প্রশিক্ষণবিহীন অবস্থায় পাঠদানের জন্য ক্লাসে যাবেন না, সেটি নিশ্চিত করা হচ্ছে’।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, ‘শিক্ষায় কাঠামোগত পরিবর্তন নিয়ে বেশকিছু উদ্যোগ নিয়েছিলাম। করোনা আমাদের বাধাগ্রস্ত করেছে। এরপরও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে দুই-একটি ছাড়া বাকি কার্যক্রম আমরা সম্পন্ন করতে পেরেছি’।

তিনি আরও বলেন, ‘আমাদের মাধ্যমিক স্তরে শিক্ষক ঘাটতি ছিল। আমরা ইতিমধ্যে সেটি পূরণ করার চেষ্টা করেছি। এসব স্কুলে দুই হাজারের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশপ্রাপ্ত হয়েছেন। দীর্ঘদিন পর বেসরকারি স্কুল কলেজ পর্যায়ে ৩৮ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশপ্রাপ্ত হয়েছেন’।

শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বলেন, ‘আমাদের ইন্টারনেটের সক্ষমতা বাড়াতে হবে। কারণ সম্প্রতি ইন্টারনেটে সক্ষমতা নিয়ে যে রিপোর্ট এসেছে, সেখানে বাংলাদেশ ১৩৭টি দেশের মধ্যে ১৩৫তম। ইন্টারনেট সক্ষমতা ছাড়া বর্তমান প্রতিযোগিতার দুনিয়ার শিক্ষার্থীরা টিকে থাকতে পারবে না’।

তিনি ভ্যাকসিনেশন কার্যক্রমে সকল শিক্ষকদেরকে অগ্রাধিকার দিতেও সরকারের কাছে অনুরোধ জানান।

সারাবাংলা/টিএস/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর