শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের ভ্যাকসিনের নিবন্ধন সম্পন্ন করার তাগিদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৭ সময় দেখুন
শিক্ষার্থীদের ভ্যাকসিনের নিবন্ধন সম্পন্ন করার তাগিদ


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সব শিক্ষার্থীদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সুরক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে ভ্যাকসিনের নিবন্ধন করতে হবে। নিবন্ধন হয়ে গেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন। চাইলে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে ২৭ সেপ্টেম্বরের পর যেকোনো দিন বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারবে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা উপমন্ত্রী মো. মহবিুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক, কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মুহাম্মদ শহীদুল্লাহ, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রীনা ফ্লোরাসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত ছিলেন।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরুর লক্ষ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্তে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সবাইকেই ভ্যাকসিনের নিবন্ধন আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র আছে অথচ ভ্যাকসিনের নিবন্ধন এখনো করেননি, তারা ২৭ সেপ্টেম্বরের মধ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে ভ্যাকসিন নেবেন।

যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তাদের ক্ষেত্রে বলা হয়েছে, তারা জন্মসনদ ব্যবহার করে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের নামে শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েব লিংকে প্রবেশ করে নিবন্ধন করবেন। এরপর সুরক্ষা অ্যাপে ভ্যাকসিনের নিবন্ধন সম্পন্ন করতে হবে। আর যাদের জন্ম সনদও নেই, তারা আগে জন্ম সনদ করে নিয়ে তারপর শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করবেন। শিক্ষার্থী নিবন্ধনের পর সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে ভ্যাকসিন নিতে হবে তাদের।

আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সবাইকে শিক্ষার্থী নিবন্ধন করে ভ্যাকসিনের নিবন্ধন শেষ করতে হবে বাধ্যতামূলকভাবে— এমন নির্দেশনাই দেওয়া হয়েছে।

বৈঠকের সিদ্ধান্তে বলা হয়, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর নামে শিক্ষার্থীদের ভ্যাকসিন নিবন্ধন করতে ইউজিসি’র ওয়েব লিংকে প্রবেশ করে জন্ম সনদ নম্বরসহ প্রয়োজনীয় তথ্য পূরণ করে শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করতে হবে। ইউজিসির এই লিংক সব বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও শিক্ষার্থী নিবন্ধন লিংক পাওয়া যাবে। ইউজিসি আগামী বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এ লিংকটি প্রকাশ করবে। যদি কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বয়স ১৮ বছরের কম হয়, সেক্ষেত্রেও জন্ম সনদ ব্যবহার করে শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারবেন।

বৈঠক থেকে বলা হয়েছে, ভ্যাকসিনের নিবন্ধন করা শিক্ষার্থীরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার কাজটি শেষ করতে কারিগরি সহায়তাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে স্বাস্থ্য অধিদফতর।

বৈঠকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা তাদের মতামত তুলে ধরেন। কত দ্রুত বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া যায় সে বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো তাদের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে বলে সভায় জানানো হয়।

সারাবাংলা/টিএস/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর