শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শিক্ষা-গবেষণার মানোন্নয়নে কোইকা ও ইউজিসি’র মতবিনিময়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৬২ সময় দেখুন
শিক্ষা-গবেষণার মানোন্নয়নে কোইকা ও ইউজিসি’র মতবিনিময়


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে ইউজিসি মিটিং রুমে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। কোইকা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কোইকার প্রোগ্রাম ম্যানেজার হান ইউরি। কোইকার প্রজেক্ট ম্যানেজার দেরিক কিম, প্রোগ্রাম অফিসার ফজলে রাব্বিসহ অন্যরা সভায় উপস্থিত ছিলেন।

এসময় ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ অতিরিক্ত পরিচালক ড. দুর্গা রানী সরকার, উপপরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলামসহ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ক্রিয়েটিভিটি এন্ড এন্ট্রাপ্রেনিউরশিপের নির্বাহী পরিচালক মো: রাশেদুর রহমান প্রস্তাবিত ‘ক্যাপাসিটি বিল্ডিং অব ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ টু প্রোমোট ইয়ুথ এন্ট্রাপ্রেনারশিপ’ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, শিগগিরই এই প্রকল্পের টিএপিপি চূড়ান্ত করা হবে।

সভায় জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং উদ্ভাবনী দক্ষতা অর্জনের লক্ষ্যে কোইকা এই প্রকল্পে অর্থ ও কারিগরি সহযোগিতা করবে। পাঁচ বছর মেয়াদী ৭.৫ মিলিয়ন মার্কিন ডলারের এই প্রকল্প চলতি বছরের ডিসেম্বর মাসে শুরু হওয়ার কথা রয়েছে।

সভাপতির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পাইলট প্রকল্প বাস্তবায়নে আর্থিক মঞ্জুরি ও কারিগরি সহযোগিতা প্রদানের জন্য কোইকা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তীতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ইয়ুথ এন্ট্রাপ্রেনারশিপ তৈরিতে সঠিক নির্দেশনা প্রদান করবে।

তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে এবং তরুণ প্রজন্ম ইনোভেশন ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিষয়ে দক্ষ হয়ে উঠবে। দেশের বিশ্ববিদ্যালয়ে ইয়ুথ এন্ট্রাপ্রেনারশিপ ও নেটওয়ার্কিং গড়ে তুলতে দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ধরনের প্রকল্প চালু করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

সারাবাংলা/টিএস/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর