শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ইসলামী আন্দোলনের সম্মেলন, সদর ও পৌর শাখায় নতুন নেতৃত্ব Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ বঙ্গবন্ধু ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ১১ সেপ্টেম্বর পর্যন্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৫০ সময় দেখুন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ১১ সেপ্টেম্বর পর্যন্ত


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আরও একদফা সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।

এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি রাতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় ৩০ মার্চ দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। চলতি বছরের ডিসেম্বর থেকে করোনা সংক্রমণ কমতে থাকলেও পরে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই সংক্রমণের চিত্র বিপরীতমুখী হতে থাকে। পরিবর্তিত পরিস্থিতিতে ২৫ মার্চ মন্ত্রণালয় জানায়, স্কুল-কলেজ খুলবে ২৩ মে। পরে সেই সিদ্ধান্ত থেকেও পিছু হঠতে হয় সরকারকে।

এ পর্যায়ে প্রথমে ২৯ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। পরে সে ছুটি বাড়ানো হয় ১২ জুন পর্যন্ত। করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এরপর এক দফায় ৩০ জুন ও পরবর্তী সময়ে সেই ছুটি ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। আরও এক মাস বাড়িয়ে সেটি ৩১ আগস্ট পর্যন্ত গিয়ে গড়িয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর