শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

শিক্ষা ব্যবস্থায় আবারও পরিবর্তন, মাধ্যমিকে আসছে নতুন শিক্ষাক্রম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৩০ সময় দেখুন


ঢাকা: আগামী বছর থেকে মাধ্যমিকে আরেকটি নতুন শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে সরকার। প্রথমে ষষ্ঠ শ্রেণিতে পরে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তা বাস্তবায়ন করা হবে।

শনিবার (২৮ জুন) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সচিব অধ্যাপক মো. সাহতাব উদ্দিন। এর আগে, গত ২৫ জুন এ নিয়ে এনসিটিবিতে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

মো. সাহতাব উদ্দিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাক্রম যাচাই-বাছাই করে নতুন কারিকুলাম তৈরি করা হবে। নতুন কারিকুলামে পাঠদান শুরু হবে ২০২৭ সালে। প্রথমে ষষ্ঠ শ্রেণিতে এবং ক্রমান্বয়ে অন্য শ্রেণিতে এই কারিকুলাম চালু করা হবে।

তিনি আরও বলেন, নতুন কারিকুলাম প্রণয়নের বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে। দেশে রাজনৈতিক সরকার না থাকায় কারিকুলামে কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে বা কোন পদ্ধতি প্রবর্তন করা হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

নতুন কারিকুলাম তৈরি নিয়ে নানা অ্যাসেসমেন্ট চলমান রয়েছে। চলতি মাসে কারিকুলাম বিষয়ে একটি কর্মশালা হওয়ার কথা ছিল। সেটি পিছিয়ে আগামী জুলাইয়ে করা হবে বলে জানা গেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর