শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শিক্ষা মন্ত্রণালয়ের ২ অতিরিক্ত সচিবকে বদলি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৩৩ সময় দেখুন


ঢাকা: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দুই অতিরিক্ত সচিবকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রুয়ের সই করা পৃথক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়ন করা হয়।

বদলি হওয়া দুই কর্মকর্তা হলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উন্নয়ন শাখার অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীর এবং বিশ্ববিদ্যালয় শাখার অতিরিক্ত সচিব নুরুন আকতার। তাদের দুইজনকেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছে।

এদিকে, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারীকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের তিন উপসচিবকে স্ট্যান্ড রিলিজ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারা হলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা. শাম্মী আক্তার এবং মোছা. রেবেকা সুলতানা এবং উপসচিব মো. মাহবুব আলম।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর