মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

শিখুন ম্যাগির অন্যরকম রেসিপি, ম্যাগি পকোড়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩৮১ সময় দেখুন
শিখুন ম্যাগির অন্যরকম রেসিপি, ম্যাগি পকোড়া


ম্যাগি খেতে প্রায় সকলেই ভালবাসে৷ চটজলদি অমন মুখরোচক, সুস্বাদু খাবার আর কীই বা আছে? তবে শুধু সিদ্ধ বা ফ্রায়েড ম্যাগিই নয়, ম্যাগি দিয়ে বানাতে পারে ম্যাগি পকোড়াও৷ বাড়িতে হঠাৎ অতিথি এলে ম্যাগি থাকলেই হল৷ বানিয়ে ফেলুন মুচমুচে এই স্ন্যাকস৷

কী কী লাগবে

জল-আড়াই কাপ
ম্যাগি মশলা-১ প্যাকেট
বাঁধাকপি কুচনো-২ টেবল চামচ
গাজর কুচি-১ টেবল চামচ
পেয়াজ মিহি কুচি-২ টেবল চামচ
ধনে গুঁড়ো-২ চা চামচ
ক্যাপসিকাম কুচি-১ টেবল চামচ
কাঁচালঙ্কা-১টা কুচনো
আদা, রসুন বাটা-আধ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো-আধ চা চামচ
গরম মশলা গুঁড়ো-আধ চা চামচ
মাখন-আধ চা চামচ
চালের গুঁড়ো-২ টেবল চামচ
বেসন-৪ টেবল চামচ
ময়দা-৩ টেবল চামচ
কাঁচা ম্যাগি ঝুরঝুরে করা- ১ প্যাকেট
তেল-ভাজার জন্য
নুন-স্বাদ মতো

কীভাবে বানাবেন

একটা বড় প্যানে আড়াই কাপ ফুটন্ত জলে ম্যাগি নুডলস দিন৷ পুরোটা সিদ্ধ করবেন না৷ আধ সিদ্ধ করে নিন৷ জল ছেঁকে নিয়ে ম্যাগি ঠান্ডা করে নিন৷ এবার ম্যাগি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, কাঁচালঙ্কা, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মাখন ও ম্যাগি মশলা মেশান৷ এর সঙ্গে চালের গুঁড়ো, বেসন, নুন মেশান৷ হাতের চাপে গোল গোল বল তৈরি করুন৷
এবার অন্য একটা বাটিতে ময়দা জলে গুলে ঘন ব্যাটার তৈরি করুন৷ বল ব্যাটারে ডুবিয়ে কাঁচা ঝুরো ম্যাগি মাখিয়ে নিন৷ তেল গরম করে সোনালি করে ভেজে তুলুন৷ পেপার টাওয়েলের ওপর রেখে অতিরিক্ত তেল শুষে নিন৷ সেজুয়ান সস বা টোম্যাটো কেচাপ দিয়ে পরিবেশন করুন৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর