বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

শিগগিরই ইইউ’র ওপর শুল্ক বসাবেন ট্রাম্প

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১২ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

চীনের পরে এবার ইইউ’র পণ্যের ওপরেও শুল্ক আরোপ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যাপক বাণিজ্য ঘাটতি রয়েছে। সেজন্য ইউরোপকে যুক্তরাষ্ট্র থেকে বেশি পরিমাণ পণ্য আমদানি করতে হবে। বিশেষ করে গাড়ি ও কৃষিজাত পণ্যের আমদানি বাড়াতে হবে।

এই প্রসঙ্গে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়নের ওপর নিশ্চিতভাবেই শুল্ক বসানো হবে। তবে কবে বসানো হবে তা বলছি না। খুব তাড়াতাড়িই তা হবে।’

এর আগে, চীনের পণ্যের ওপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। তবে মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক স্থগিত করেছেন তিনি। চীনের সঙ্গেও আলোচনায় বসবেন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, যুক্তরাজ্য নিয়ে ট্রাম্প বলেছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। তারপরও যুক্তরাজ্য়ের উপর শুল্ক বসানো হতে পারে।

এই ব্যাপারে ট্রাম্প বলেছেন, ‘স্টারমার চমৎকার মানুষ। আমাদের মধ্যে দু’বার বৈঠক হয়েছে। তাছাড়া বহুবার আমরা ফোনে কথা বলেছি। আমরা খুব ভালোভাবে এগুচ্ছি। আমরা দেখবো, আমাদের বাজেটে সমতা রক্ষা করতে পারি কি না।’

সারাবাংলা/এসডব্লিউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্র
শুল্ক আরোপ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর