বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

শিবগঞ্জে ট্রাক্টর চাপায় শিশু নিহত, আহত মা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৬১ সময় দেখুন
শিবগঞ্জে ট্রাক্টর চাপায় শিশু নিহত, আহত মা


মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ::

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক্টর চাপায় আবদুর রহমান নামে ছয় মাসের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুটির মা শান্তি বেগম। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মনাকষা পারচৌকা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের সফিকুল ইসলাম সনুর ছেলে। 

নিহতের চাচা ইউসুফ আলী জানান, সকালে আবদুর রহমান ও তার মা-বাবাসহ একটি মোটরসাইকেলযোগে সাহাপাড়া নানীর বাড়ি যাচ্ছিল । এ সময় পারচৌকা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি পল্লী বিদ্যুতের খুঁটিবাহী ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনালয় মারা যায় শিশু আবদুর রহমান। আহত হন শিশুটির মা শান্তি বেগম। স্থানীয়রা  তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে ভর্তি করে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ঘাতক ট্রাক্টরটি। তবে চালক পালিয়েছে। তাকে সনাক্তের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর