শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিবিরের প্রদর্শনীতে সালাউদ্দিন কাদেরের ছবি, ঢাবি ছাত্রদলের নিন্দা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৬০৩ সময় দেখুন


ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে ইসলামী ছাত্র শিবিরের ছবি প্রদর্শনীতে ‘স্বীকৃত রাজাকারদের’ সঙ্গে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাবি ছাত্রদল।

মঙ্গলবার (৫ আগস্ট) ঢাবি ছাত্রদলের দফতর সম্পাদক মল্লিক ওয়াসী তামির সই করা এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে ইসলামী ছাত্রশিবির একটি ছবি প্রদর্শনীতে তাদের সংগঠনের কিছু স্বীকৃত গণহত্যাকারী রাজাকারের ছবির পাশাপাশি ২০১৩ সালে শাহবাগ আন্দোলনের নামে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের সৃষ্ট মব জাস্টিস এবং স্বৈরাচারী শেখ হাসিনার ব্যক্তিগত রোষানলের শিকার সাবেক সংসদ সদস্য মরহুম সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় উক্ত ধৃষ্টতাপূর্ণ আচরণের তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং ইসলামী ছাত্রশিবির কর্তৃক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যার সাথে জড়িত রাজাকারদেরকে মহান মুক্তিযুদ্ধের আঁতুড়ঘর হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, যেখানে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের মানচিত্র-খচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, সেখানে জবরদস্তিমূলকভাবে প্রতিষ্ঠিত করবার জঘন্য অপচেষ্টাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

বিবৃতিতে ছাত্রশিবির কর্তৃক ’২৪ এর গণঅভ্যুত্থানকে ’৭১ এর মহান মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর এমন জঘন্য অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ঢাবি ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর