সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

শিবিরের সংগীতে মডেল হওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৩৯ সময় দেখুন


ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘পদ্মা মেঘনা যমুনার তীরে’ সংগীতের মডেল হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন। সাত বছর আগে শিবিরের সংগীতে মডেল হওয়া সেই নেতাকে স্থায়ী বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

সোমবার (৩০ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।’

শরীফ উদ্দিন সরকার ঢাবি শাখা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সম্পাদক পদেও দায়িত্বে ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী।

ছাত্রশিবিরের সম্পৃক্ততার বিষয়ে তিনি জানান, ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে ছাত্রশিবিরের একটি থিম সংয়ের শুটিংয়ে কাজ করেছিলেন তিনি। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর ছাত্রশিবিরের কোনো কাজের সঙ্গে সম্পৃত্ততা ছিল না তার।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom