বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন অ্যান্টনি ব্লিনকেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১১১ সময় দেখুন
শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন অ্যান্টনি ব্লিনকেন


আন্তর্জাতিক ডেস্ক

বেইজিং সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই দিনের উচ্চপর্যায়ের সফরে চীনের শীর্ষ কূটনৈতিক ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে ১০ ঘণ্টার বেশি বৈঠক করেছেন ব্লিনকেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কয়েক দশকের মধ্যে চীনের সবচেয়ে শক্তিশালী নেতা শি সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে ব্লিনকেনের সঙ্গে দেখা করেন।

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে গুরুতরভাবে টানাপোড়েন যাতে সংঘর্ষে রূপান্তরিত না হয় তা নিশ্চিত করাই ব্লিনকেনের এ সফরের লক্ষ্য। প্রায় পাঁচ বছর পর চীনে মার্কিন কর্মকর্তার টানাপড়েন পর্যায়ের সফর এটি।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা আশা করছেন, এই সফর ওয়াশিংটন ও বেইজিং সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও আরও স্থিতিশীলতা আনবে।

এর আগে রোববার (১৮ জুন) বেইজিংয়ে পৌঁছান অ্যান্টনি ব্লিনকেন। দুই দিনের সফরের শুরুতে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে সাড়ে সাত ঘণ্টা দীর্ঘ এক বৈঠক করেন। পরদিন সোমবার সকালে চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চীনা কমিউনিস্ট পার্টির ফরেন অ্যাফেয়ার্সের ডিরেক্টর ওয়েং ই’র সঙ্গে তিন ঘণ্টা বৈঠক করেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর