বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

শীতের আগেই ইউক্রেন থেকে শস্য রফতানি বাড়াবে জাতিসংঘ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২১৪ সময় দেখুন
শীতের আগেই ইউক্রেন থেকে শস্য রফতানি বাড়াবে জাতিসংঘ


আন্তর্জাতিক ডেস্ক

শীত মৌসুমের আগেই ইউক্রেন থেকে খাদ্য শস্যের রফতানি জোরদার করতে চায় জাতিসংঘ। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ কথা বলেন। খবর বিবিসি ও এএফপি।

ইউক্রেনের লভিভ শহরে গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দেশটির জাপোরিঝিয়াতে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর সম্ভাব্য যেকোনো ক্ষতি আত্মহত্যার সামিল বলেও সতর্ক করেন জাতিসংঘের মহাসচিব।

তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি চুক্তির প্রশংসা করে গুতেরেস বলেন, ‘আসন্ন শীতের আগেই ইউক্রেন থেকে খাদ্য শস্য রফতানির ক্ষেত্রে আমাদের অভিযান জোরদারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।’

এ সময় জাপোরিঝিয়া প্ল্যান্টে ‘আরেকটি চেরনোবিল’ বিপর্যয়ের বিপদ সম্পর্কে উপস্থিত সাংবাদিকের কাছে উদ্বেগ প্রকাশ করেন এরদোগান ও  গুতেরেস।

গত এপ্রিলের পর এটিই ইক্রেনের  প্রেসিডেন্ট জেলেনস্কি ও মহাসচিব গুতেরেসের প্রথম বৈঠক। এর আগে দেশটিতে রকেট হামলার পর তাদের মধ্যে কথা হয়েছিল।

সারাবাংলা/এএম/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর