মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

শীতের দুপুর হতে পারে জমজমাট চিকেন-খিচুড়ি দিয়ে, রন্ধন প্রণালীর ভিডিও ভাইরাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৭৬ সময় দেখুন
শীতের দুপুর হতে পারে জমজমাট চিকেন-খিচুড়ি দিয়ে, রন্ধন প্রণালীর ভিডিও ভাইরাল


খাদ্য রসিক বাঙালি ৷ অনন্ত এই বিশেষণ প্রিতিটি বাঙালির নামের সঙ্গেই রয়েছে ৷ আমিষ হোক বা নিরামিষ সব খাবারই পরম তৃপ্তিতে খেয়ে থাকে বাঙালিরা ৷ তবে কম বেশি প্রায় সব বাঙালির কাছেই আমিষ রান্না অত্যন্ত প্রিয় ৷ এমনই এক জিভে জল আনা পদের কথা আলোচনার মূল বিষয়বস্তু ৷

এখনকার আলোচনার বিষয়বস্তু চিকেন খিচুড়ি ৷ এই লোভনীয় পদের কী কী লাগবে এই রান্নায় দেখে নেওয়া যাক এক নজরে ৷ পেঁয়াজ, কাঁচালঙ্কা, আদা, রসুনবাটা, তেল, জিরে, হলুদ, লঙ্কাগুঁড়ো, ধনেগুঁড়ো, নুন, হলুদ, চাল ও ডাল (মুগ বা মুসুর) ৷

প্রথমে কড়াইতে তেল দিতে হবে তারপরে তেল গরম হলে পেঁয়াজ দিয়ে একটু কষতে হবে ৷ তারপর আদা, রসুন, কাঁচালঙ্কা, শুকনোলঙ্কা, ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো দিয়ে কসতে হবে তারপরে চিকেনের টুকরোগুলো দিয়ে কষতে হবে এরপরে কড়াইয়ে চাল, ডাল দিয়ে নাড়তে হবে ৷ সমস্ত মশলা মিশে গেলে পরিমাণ মত জল দিয়ে নাড়তে হবে একই সঙ্গে পরিমাণ মত নুন, হলুদ দিয়ে ফুটতে দিন ৷ চাল, ডাল ও মাংস সেদ্ধ হলে
নামিয়ে গরম গরম পরিবেশন করুন ৷ এই ভাবেই জমে যেতে পারে শীতের দুপুর ৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর