বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শুক্রবার রাজ্যে মোদি, মেট্রোর অনুষ্ঠানে যাবেন মমতা? দেখুন ভিডিও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২২৯ সময় দেখুন



শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী৷ মেট্রো রেলের এই অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ যদিও তৃণমূল সূত্রের খবর, এই অনুষ্ঠানে উপস্থিত হবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিভিন্ন রাজ্যে বাঙালি এবং বাংলা ভাষার উপরে আক্রমণের প্রতিবাদেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাবেন না বলে তৃণমূল সূত্রে খবর৷ তৃণমূলের অভিযোগ, মমতা রেলমন্ত্রী থাকাকালীন যে মেট্রো প্রকল্পগুলির ঘোষণা করেছিলেন, আগামী বছর ভোটের ময়দানে সুবিধা নিতে এখন সেগুলিরই উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী৷ 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর