বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

শুটিং করতে মর্ত্য ছেড়ে মহাকাশে রাশিয়ান অভিনেত্রী পেরেসিল্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৪৪ সময় দেখুন
শুটিং করতে মর্ত্য ছেড়ে মহাকাশে রাশিয়ান অভিনেত্রী পেরেসিল্ড


আন্তর্জাতিক ডেস্ক

সিনেমার শুটিং করার জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) একটি বিশেষ দল পাঠিয়েছে রাশিয়া। ক্লিম শিপেনকো পরিচালিত দেশটির জনপ্রিয় অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্ড (৩৭) এই ছবিতে অভিনয় করবেন। খবর বিবিসি।

কাজাখস্তানের বাইকনুর থেকে মঙ্গলবার (৫ অক্টোবর) মস্কোর সময় ১১টা ৫৫ মিনিটে মহাকাশযান সয়ুজ এমএস-১৯ উড্ডয়ন করে। মহাকাশচারী অ্যান্টন শাপলেভের নেতৃত্বে যানটি ছেড়ে যায়। উড্ডয়নের কিছুক্ষণ পরই কমান্ডার জানান, তিনিসহ সবাই সুস্থ বোধ করছেন।

উড্ডয়নের তিন ঘণ্টার কিছু সময় পর মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায়। সোয়ুজ’র স্বয়ংক্রিয় পদ্ধতিটি ব্যর্থ হওয়ার কারণে মহাকাশ স্টেশনে অবতরণ করতে কিছুটা সময় নেয়। পরে ম্যানুয়াল পদ্ধতিতে অবতরণ করান যানটির কমান্ডার।

সয়ুজ এমএস-১৯ যখন মহাকাশ স্টেশনের উদ্দেশে উড্ডয়ন করে, তখন শোবিজ গ্ল্যামারের ছোঁয়া বেশি ছিল। এ সময় টিভি ক্যামেরাগুলোর লক্ষ্য ছিল ইউলিয়া পেরেসিল্ড ও তার ১২ বছরের মেয়ে আনা। সে নিরাপদ দূরত্ব থেকে মায়ের এই যাত্রা দেখছিলেন।

সিনেমাটির শুটিং করার জন্য পরিচালক ও অভিনেতারা ১২ দিন ওই মহাকাশ স্টেশনে থাকবেন। যানটির কমান্ডার অ্যান্টন শাপলেভের তাদের সঙ্গে থাকবেন। ইউলিয়া পেরেসিল্ড ওই সিনেমায় একজন কার্ডিয়াক সার্জনের চরিত্রে অভিনয় করবেন। তাকে একজন মহাকাশচারীকে বাঁচাতে ওই মাহাকাশ স্টেশনে পাঠানো হয়। এছাড়াও রাশিয়ার আরও দুই মহাকাশচারী ওলেগ নোভিটস্কি এবং পিয়োটর ডুব্রোভ আগে থেকেই সেখানে অবস্থান করছেন। তারাও সিনেমায় অভিনয় করবেন বলে জানা গেছে।

মহাকাশযানটির রাশিয়ানে বিভাগের লোকজনও এই সিনেমায় অংশ নেবে। তবে এই শুটিংকে কেন্দ্র করে রাশিয়ার মহাকাশ ইন্ডাস্ট্রিতে বিতর্ক দেখা দিয়েছে।

এদিকে মার্কিন অভিনেতা টম ক্রুজ এবং নাসাও সেখানে একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন। তার আগেই সেখানে সিনেমার শুটিংয়ের জন্য পৌঁছে গেল রাশিয়ার অভিনেতা ও পরিচালক।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর