#Instagram: সোশ্যাল মিডিয়া Instagram-এ পোস্ট করা এখন অনেকের নেশায় পরিণত হয়েছে। দৈনন্দন জীবনের ছোট-বড় ঘটনার পাশাপাশি বিশেষ বিশেষ মুহূর্তের ছবি বা ভিডিও পোস্ট করেন অনেকে। কিন্তু অনেক সময়ে তাতে প্রাইভেসিজনিত সমস্যা দেখা দেয়। যেমন অনেকেই কিছু ছবি-ভিডিও পোস্ট করতে চান যা শুধুমাত্র ক্লোজ ফ্রেন্ড বা বিশেষ কোনও বন্ধুর জন্য। এই সুবিধা WhatsApp-এ থাকলেও Instagram-এ ছিল না। WhatsApp-এ কোনও স্টোরি পোস্টের ক্ষেত্রে কে কে সেই পোস্ট দেখতে পাবেন, তা সিলেক্ট করতে পারেন ব্যবহারকারীরা। এবার সেই একই সুবিধা পাওয়া যাবে Instagram-এ। এবার থেকে ক্লাজ ফ্রেন্ড অপশন পাবেন ব্যবহারকারীরা। কী ভাবে সেই অপশন ব্যবহার করা যাবে? রইল বিস্তারিত-
স্টেপ ১- প্রথমে Instagram অ্যাকাউন্ট খুলতে হবে।
স্টেপ ২- যদি একাধিক প্রোফাইল মার্জ করা থাকে তাহলে যে প্রোফাইলে এই ফিচারটি ব্যবহার করতে চাই আমরা সেখানে যেতে হবে।
স্টেপ ৩- এর পর ওই প্রোফাইলের ডানদিকে তিনটি ডট দেখা যাবে। সেগুলির উপরে ক্লিক করতে হবে।
স্টেপ ৪- ক্লিক করার সঙ্গে সঙ্গে সেটিং অপশন খুলে যাবে। এবং ড্রপডাউন মেনুতে অনেকগুলি অপশন দেখা যাবে।
স্টেপ ৫- এর পর সেখানে থাকবে ক্লোজ ফ্রেন্ডস অপশন। ওই অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৬- ক্লোজ ফ্রেন্ডসের একটি তালিকা খুলে যাবে। যেখানে ওই ব্যবহারকারীর অ্যাকাউন্টে থাকা সমস্ত ফ্রেন্ডদের দেখাবে।
স্টেপ ৭- এর পর যাঁদের যাদের মধ্যে কোনও স্টোরি শেয়ার করা হবে, তাঁদের সিলেক্ট করতে হবে।
স্টেপ ৮- এরপ র ক্লোজ ফ্রেন্ডদের নিয়ে একটা গ্রুপ তৈরি হবে।
ক্লোজ ফ্রেন্ড গ্রুপে কী ভাবে শেয়ার করা যাবে পোস্ট?
যখন কোনও পোস্ট Instagram-এ শেয়ার করা হবে তখন সেই পোস্ট আপলোডের সঙ্গে সঙ্গে দেখাবে তা কাদের মধ্যে শেয়ার করা হবে- ক্লোজ ফ্রেন্ড গ্রুপে না সবার সঙ্গে! যদি ব্যবহারকারী ক্লোজ ফ্রেন্ড সিলেক্ট করে, তাহলে সেই পোস্টটি শুধুমাত্র ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে দেখা যাবে। অন্য কোনও ফ্রেন্ড তা দেখতে পারবে না।
ইতিমধ্যে এই ফিচারটি সব ব্যবহারকারীকে দেওয়া হয়েছে।