শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘শুধু বিএনপির নয় দেশ-জাতির সংকট’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২২ সময় দেখুন
‘শুধু বিএনপির নয় দেশ-জাতির সংকট’


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকের সংকটটা শুধু বিএনপির নয়, সারাদেশের সংকট, জাতির সংকট। যারা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিলেন, তাদের লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। কিন্তু, সেই ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে।’

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের হাওলাদার কমিউনিটি সেন্টারে বিএনপির বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার মানুষের মৌলিক অধিকার হরণ করে নিয়েছে। মানুষ বিচার পায় না, জীবনের নিরাপত্তা নেই। যারা চুরি করছে, দুর্নীতি করছে তাদের কোন জবাবদিহিতা নেই। বিদ্যুতের জন্য পাওয়ারপ্ল্যান্টে টেন্ডার ছাড়াই ঠিকাদার নিয়োগ করা হয়েছে। তারা এখন বিদ্যুৎ দিতে পারছে না। প্রত্যেকটি ক্ষেত্র দুর্নীতিতে ভরে গেছে। নিজেদের মতো করে পার্লামেন্ট তৈরি করা হয়েছে। সেখানে দুর্নীতি নিয়ে; মানুষের সমস্যা নিয়ে কোন আলোচনাই হয় না।

তিনি আরও বলেন, ‘শুধু এক ব্যক্তি আর সংসদনেতার তোষামোদি ছাড়া পার্লামেন্টে আর কিছু হয় না। গণতন্ত্রে যেখানে বহুদলীয় ব্যবস্থা থাকতে হবে, সেখানে শুধু এক ব্যক্তির পূজা হয়। সারাদেশে এক ব্যক্তির ছবি টাঙ্গানো হয় আর স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নিয়ে বিষেদগার-কটূক্তি করা হয়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘গণতান্ত্রিক দেশে ৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে। কথা বললেই মামলা। কোথাও বসে মিটিং করলেও বলা হচ্ছে নাশকতার পরিকল্পনা। যা হাস্যকর এবং অরুচিকর হয়ে দাঁড়িয়েছে।’

তিনি বলেন, ‘জনগণের দাবি নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে নির্বাচন দেওয়া। যেখানে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে। দলমত নির্বিশেষে গণতন্ত্রকে ফিরিয়ে আনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক নেতাদের মুক্ত করতে হবে।’

এদিকে, জেলা বিএনপির বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল আমীন, অর্থ সম্পাদক শরিফ আহম্মেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ তৃণমূল নেতৃবৃন্দ।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর