#কলকাতা: ধনত্রয়োদশী বা ধন্বন্তরী-ত্রয়োদশী, সংক্ষেপে ধনতেরস। কার্তিক মাসের শুক্লপক্ষের এয়োদশী তিথিতে হয় ধনতেরস ৷ কৃষ্ণপক্ষের ত্রয়োদশ চান্দ্র তিথিটি দীপাবলির দুই দিন আগে আসে। এ বছরেও সে নিয়ম পালিত হবে। প্রথা মেনে ধনতেরসের দিনে কুবের, লক্ষ্মী ও ধন্বন্তরী, যমরাজের পুজো করা হয়। এই ক্ষণকে শুভ মানা হয়। এই সময় সোনা, রূপার গয়না, পাত্র, বাসন, কয়েন কেনাকে শুভ মানা হয়। এই সময় সোনা, রূপা বা পিতল কিনলে সারা বছর ঘরে লক্ষ্মী বাস করেন। এমনটাই মানা হয়।
এই বছর ২২ ও ২৩ অক্টোবর দুই দিনই ধনতেরস থাকছে বলে মত বহু জ্যোতিষশাস্ত্রবিদের। । ধনতেরসের জন্য পুজোর সব থেকে শুভ সময় হল সন্ধ্যে বেলা। ২২ অক্টোবর পড়ছে ধন ত্রয়োদশী তিথি। শাস্ত্র মতে, ধনতেরস ২২ অক্টোবর সন্ধ্যে ৬.০২ মিনিটে শুরু হচ্ছে, অক্টোবরের ২৩ তারিখ তা সন্ধ্যে ৬.০৩ মিনিটে শেষ হচ্ছে।
আরও পড়ুন – Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
এছাড়াও ২০১৬ সাল থেকে ভারত সরকারের আয়ুর্বেদ, যোগ, ন্যাচারোপ্যাথি, উনানি, সিদ্ধ এবং হোমিওপ্যাথি (AYUSH) মন্ত্রক এই দিনটিকে ‘জাতীয় আয়ুর্বেদ দিবস’ হিসেবে পালন করে আসছে। ধন্বন্তরী একজন আয়ুর্বেদ চিকিৎসক, তাঁর প্রচারেই আয়ুর্বেদ আমাদের দেশে এতো প্রসিদ্ধ। তিনি ত্রয়োদশী তিথিতে জন্ম গ্রহণ করেন, তাই তখন থেকেই আয়ুর্বেদ প্রেমিকরা তাঁর জন্ম তিথি ধন্বন্তরী ত্রয়োদশী হিসাবে পালন করে। হিন্দিতে এটাকে ধন্বন্তরী তেরসও বলা হয়। এর সঙ্গে ধন বা অর্থের কোনও সম্পর্ক নেই।
আজ ধনতেরস দিন প্রিয়জনদের শুভেচ্ছা পাঠান ডিজিটালি…
স্বাস্থ্য ও সম্পদে পূর্ণ হক জীবন। জীবন ভরে উঠুক আনন্দে । ধনতেরস শুভেচ্ছা
ধন কুবের ও মা লক্ষীর আশীর্বাদে সমৃদ্ধি লাভ হোক। ধনতেরস শুভেচ্ছা
শুভ ধনতেরসের প্রীতি ও শুভেচ্ছা
সমৃদ্ধি আসুক ধনতেরসে, লক্ষ্মী বসুক সবার ঘরে! শুভ ধনতেরস
অক্ষয় হোক সদাই সুখ, শুভ আশীষ পড়ুক ঝরে! শুভ ধনতেরস
ধনলক্ষ্মীর কৃপায় ঘুঁচে যাক দুঃখ, আসুক সুখ! শুভ ধনতেরস
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dhanteras, Diwali 2022