শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শেকৃবি চিকিৎসা কেন্দ্রে আইসোলেশন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৭ সময় দেখুন
শেকৃবি চিকিৎসা কেন্দ্রে আইসোলেশন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত


শেকৃবি করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে দীর্ঘ বন্ধের পরে অক্টোবরে খুলতে যাচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে আইসোলেশন সেন্টার স্থাপিত হতে যাচ্ছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন শেকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. মো শহিদুর রশিদ ভুঁইয়া। এর আগে গতকাল রোববার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারটি পরিদর্শন করেন তিনি।

আইসোলেশন সেন্টারের কার্যকারিতা ও পরিধি নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান মেডিকেল অফিসার ডা. খন্দকার মো. শহিদুল ইসলাম বলেন,‘আমাদের এখানে ৩টি রুম রয়েছে। এর মধ্যে মাঝখানের রুমটিকে অস্থায়ী আইসোলেশন সেন্টার করার পরিকল্পনা করা হয়েছে। রুমটিতে সম্ভবত দুই সিটের আইসোলেশন সেন্টার করা যাবে। তবে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে বিষয়টি জানানো হয়েছে, তারা উপযুক্ত সিদ্ধান্ত নেবেন।’

তিনি আরও বলেন,‘আমাদের জায়গায় সংকটের কারণে বড় পরিসরে আইসোলেশন সেন্টার করা যাচ্ছে না। তবে প্রয়োজন হলে বড় পরিসরে করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।’

একইসঙ্গে লোকবলের ঘাটতির কারণে এই আইসোলেশন সেন্টারের কার্যকারিতা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান মেডিকেল অফিসার ডা. খন্দকার মো. শহিদুল ইসলাম। মূলত, মেডিকেল সেন্টারটিতে ১৭টি পদের বিপরীতে মাত্র ৪-৫টি পদে লোক নিয়োগ দেওয়া হয়েছে।

আইসোলেশন সেন্টার প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো শহীদুর রশিদ ভুঁইয়া বলেন, ‘আইসোলেশন সেন্টার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিদ্রুতই এটি কার্যকর করা হবে। জায়গার সংকটের কারণে আমরা দুই সিটের একটা আইসোলেশন সেন্টার করার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে কাজ করা হচ্ছে।’

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর