রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৮ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৭ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৫

কৃষক সমাবেশে বিএনপির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। ছবি; সারাবাংলা।

নরসিংদী: বিএনপির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। খুনি হাসিনা দেশের ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল, জাতিসংঘের নিরপেক্ষ তদন্ত প্রতিবেদনে তা উঠে এসেছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর রাবেয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা বলেন, ‘লুটপাটের মাধ্যমে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়েছিলো আওয়ামী লীগ। কোথায় আওয়ামী লীগের ১০ টাকার চাল আর বিনামূল্যে সার?’

দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করতে তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে সমাবেশের সভাপতিত্ব করেন নারায়ণপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক বিল্লাল মিয়া। বিষেশ অতিথি ছিলেন, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল, সদস্য সচিব দীপক কুমার বর্মণ প্রিন্স, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাছির আহমেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সারাবাংলা/এসআর

আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল
কৃষক দল
কৃষক সমাবেশ
নরসিংদী
বিএনপি
বেলাব উপজেলা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর