সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

শেষ পর্যন্ত ইসির সংলাপে ডাক পেল না জাপাসহ ৭ দল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩১৭ সময় দেখুন
শেষ পর্যন্ত ইসির সংলাপে ডাক পেল না জাপাসহ ৭ দল


‎ঢাকা: নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপে অবশেষে ডাক পায়নি নানা সমালোচনা ও বিতর্কের মধ্যে থাকা জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের জোট শরিকে থাকা ছয়টি দল।
‎
‎ইসি সূত্রে জানা গেছে, নিবন্ধিত সবগুলো দলকেই সংলাপে ডাকার নীতিগত সিদ্ধান্ত থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষতে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

যদিও এর আগে, জাতীয় পার্টির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বরাবরই বলেছেন, ‘কাদের ডাকা হবে, তা ধাপে ধাপে জানানো হবে।’
‎
‎যে সাতদল এবার আমন্ত্রণ পায়নি সেগুলো হলো- জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও বাংলাদেশ তরিকত ফেডারেশন।
‎
‎উল্লেখ্য, এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এক সপ্তাহ ধরে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে।
‎
সংলাপে নিবন্ধিত ৫৫ দলের মধ্যে ৪৮টিকে আমন্ত্রণ জানায় ইসি। নির্বাচন কমিশন ১৩, ১৬, ১৭ ও ১৯ নভেম্বর– এ চার দিনে দুই পর্ব করে সংলাপ করেছে। এতে ৪৮টি দলকে ডাকা হয়েছে। এছাড়া, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে আর নিবন্ধন বাতিল হয়েছে ফ্রিডম পার্টি, ঐকবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপি’র।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর