শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শেষ হলো ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১০৫ সময় দেখুন
শেষ হলো ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা


ডেস্ক রিপোর্ট::  ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা দুই ঘণ্টা এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এবছর ২ হাজার ৩০৯ জন ক্যাডার ও ১ হাজার ২২ নন-ক্যাডারে চাকরি পেতে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৯২২ জন পরীক্ষার্থী।

শুক্রবার (১৯ মে) রাজধানীর ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টা ৫ মিনিট থেকেই পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা কক্ষ থেকে বেরিয়ে আসছেন। এসময় পরীক্ষা ব্যবস্থাপনা ও প্রশ্নপত্র নিয়ে সন্তোষ জানান তারা।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস জানান, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা পর্যাপ্ত পরিমাণ পরীক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করেছি। ঠিক কত শতাংশ উপস্থিত হয়েছে তা কিছুক্ষণ পর আমরা জানাতে পারব।

পিএসসি জানিয়েছে, দেশের আটটি বিভাগীয় শহর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে ২৩৫টি কেন্দ্র এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন ছিল। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর ও প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে।

জানা গেছে, ৪৫তম বিসিএসের প্রিলিমিনারিতে দৈবচয়নের ভিত্তিতে আসন-বিন্যাস করেছে পিএসসি। হাজিরা তালিকায় প্রার্থীর নিবন্ধন নম্বর জোড়-বিজোড় সংখ্যায় ভাগ করে আসন বসানো হয়েছে। একইসঙ্গে বিসিএসের কেন্দ্র পরিচালনার জন্য পরীক্ষা কেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং কন্ট্রোল রুমের জন্য ১১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২ হাজার ৩০৯ জন ক্যাডার এবং ১ হাজার ২২ জন নন ক্যাডার নিয়োগ দিতে ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত বছরের ১০ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর। এ বিসিএসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এতে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর