শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্গঠনের দাবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৩৬৪ সময় দেখুন
শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্গঠনের দাবি


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: পোশাক শ্রমিকদের প্রোডাকশন অনুযায়ী টার্গেটের নামে হয়রানি বন্ধ করা, দ্রব্যমূল্য কমানো ও নিম্নতম মজুরি পুনর্গঠন করার দাবি করা হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক সংহতি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।

সমাবেশে সংগঠনের সভাপ্রধান তাসলিমা আখতার বলেন, ‘২০১৮ সালে নিম্নতম মজুরি বোর্ড পোশাক শ্রমিকদের মজুরি ঘোষণা করার পরে ৩ বছর পার হয়েছে। অন্যদিকে গত ৬ মাসে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়ে চলে গেছে শ্রমিকদের ধরাছোঁয়ার বাইরে। চাল, ডাল, তেল, চিনি, ডিমসহ সব পণ্যের দাম এতটাই বৃদ্ধি পেয়েছে যে, শ্রমিকরা এখন আগের চাইতে অর্ধেক কিনেও কুলাতে পারছে না। খাদ্যপণ্যসহ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো এবং অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্গঠন করতে হবে।’

আশুলিয়া শাখার সভাপ্রধান বাবুল হোসেন বলেন, ‘চাকরি হারানো শ্রমিকরা, যারা নতুন করে চাকরি পেয়েছেন তাদের মজুরি কমে গেছে। অন্যদিকে গত ৩ বছরে বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেয়েছে দুই বার, গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে, এলপিজির দাম বৃদ্ধি করেছে সরকার, বৃদ্ধি করা হয়েছে পানির দামও। ফলে শ্রমজীবী মানুষের বাসা ভাড়া বৃদ্ধি পেয়েছে, বেড়েছে যাতায়াত খরচ, বেড়েছে শিক্ষা ও চিকিৎসা ব্যয়।অ বিলম্বে সব ক্ষেত্রের শ্রমিকদের জন্য নতুন মজুরি ঘোষণা করার কোন বিকল্প নেই। আমরা চাই এসব অন্যায় অবিচার বন্ধ হোক। শ্রমিকরাও মানুষ, তারা কিভাবে বাঁচবে। এভাবে সবকিছু চলতে পারে না।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু, সাধারণ সম্পাদক জিয়াদুল ইসলাম, সাহিদা আক্তার, সাভারের সংগঠক সেলিনা আক্তার, মিরপুরের সংগঠক আসাদুল ইসলামসহ অন্যরা।

সারাবাংলা/এসজে/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর