রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

শ্রমিক নেতা সেলিম মাহমুদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাসদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১২৯ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ১৬:১৮

বাসদের সমাবেশ।

ঢাকা: বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদসহ রবিনাটক্সের গ্রেফতার হওয়া সব শ্রমিকের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশ বাসদের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, ‘বারবার শ্রমিকরা নিপীড়িত হয়েছে, লাঞ্ছিত হয়েছে এবং অপমানিত হয়েছে। বৈষম্যের শিকার হওয়ার ফলে কিন্তু শ্রমিকরা বারবার আন্দোলনে নেমেছে। এবারও বৈষম্যবিরোধী আন্দোলন সফল হতো না যদি লাখ লাখ শ্রমিক রাজপথে না নামতো। রূপগঞ্জ ও নারায়ণগঞ্জে এ আওয়ামী দানবীয় শক্তির বিরুদ্ধে কারা সেদিন রাজপথে নেমেছিল? সেদিন শুধুমাত্র শ্রমিকরাই রাস্তায় দাঁড়িয়ে ছিল।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সমস্ত আইনের উৎস হচ্ছে ব্রিটিশ আইন। সে ব্রিটিশ আইনে ছিল রাতে কাউকে গ্রেফতার করা যাবে না। কাউকে গ্রেফতার করার আগে সুনির্দিষ্ট গ্রেফতারি পরোয়ানা থাকতে হবে। রাতে নয়, দিনে তাকে গ্রেফতার করতে হবে।’

রাজেকুজ্জামান রতন বলেন, ‘সেলিম মাহমুদের যদি কোনো অপরাধ থাকত তাকে আপনারা গ্রেফতার করতে পারতেন। কিন্তু তার স্ত্রী এবং সন্তানের সামনে লাঞ্ছিত করলেন এটা তো আপনারা করতে পারেন না। তার স্ত্রী সন্তান এবং পরিবারের সদস্যদের কোনোভাবেই তো হয়রানি করতে পারেন না। আর এটা মানবাধিকারের কোনো ঘোষণার সঙ্গেই সঙ্গতিপূর্ণ নয়।’

তিনি আরও বলেন, ‘এতো বড় অভ্যুত্থানের পর বিজয়ী শক্তি যে জনগণ, সেই শক্তির ওপরে আবার নতুন করে যারা দানবীয় আক্রমণ চালিয়ে যায় তারা অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে না। তারা অভ্যুত্থানকারী জনগণের স্বার্থ রক্ষা করে না। তারা মালিকদের স্বার্থ রক্ষা করে এবং লুটপাটকারীদের স্বার্থ রক্ষা করে।’

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল
সমাবেশ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর