সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৬৮ সময় দেখুন
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা

‎
‎রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন অবৈধ ভারতীয় কসমেটিকস মুড়ি-মুড়কির মতো বাংলাদেশে প্রবেশ করছে। বিজিবি ও স্থানীয়রা মাঝে মধ্যে আটক করে পুলিশে দিচ্ছে। কিন্তু মূল ব্যবসায়ীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। গত রবিবার ভোরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের সওদাগর বাড়ি চৌরাস্তা এলাকায় তেমনি একটি কসমেটিকবাহী সিএনজি আটক করে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে জব্দ করে থানায় নিয়ে যায়। এখন প্রশ্ন উঠেছে কে এই অবৈধ কসমেটিকস এর মালিক? স্থানীয়দের মুখে মুখে এসব অবৈধ কারবারীদের নাম থাকলেও নীরব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি যাত্রীবাহী সিএনজিতে করে ভারতীয় কসমেটিকস পরিবহনের সময় স্থানীয়রা গাড়িটি আটক করে। এসময় সিএনজি চালক মাটিফাটা এলাকার আশরাফুল ইসলাম কৌশলে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজন ৯৯৯ ফোন দেয়। অভিযোগ রয়েছে, তিনি কর্ণঝোড়া এলাকার বিপ্লব মিয়ার ভারতীয় কসমেটিকস বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার কাজ করতেন।

এদিকে কাকিলাকুড়া ইউনিয়নের কামারদহ গ্রামের জনৈক আদিল মিয়া জব্দ করা কসমেটিকস ছাড়িয়ে নেয়ার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে নানারকমভাবে চেষ্টা চালায়। এতে স্থানীয়দের সঙ্গে তাঁর বাকবিতণ্ডাও হয়। পরে স্থানীয়রা আরও উত্তেজিত হয়ে পড়লে সে কৌশলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজিসহ মালামাল থানায় নিয়ে যায়।

স্থানীয় রহিম উদ্দিন বলেন, ড্রাইভার পরিচিত। মাল ছাড়িয়ে নেয়ার জন্য তদবির করতে আসা ব্যক্তিও পরিচিত। তাহলে অবৈধ মালামালের মালিক বের করতে পুলিশের এতো গাফিলতি কেন। পুলিশ আন্তরিক নয়। এছাড়াও আদিলের দাবি করা নেতারাই এইসব ব্যবসার শেল্টারদাতা। আমরা এসব ব্যবসার সমূলে উৎখাত চাই।

সিহাব হাসান নামে এক ব্যক্তি জানান, সিএনজিটি আটকের পর চালক আশরাফুল এসব পণ্য বিশিষ্ট চোরাকারবারি বিপ্লবের বলে উল্লেখ করেন। বিপ্লবকে আটকের দাবিও করেন তিনি।

এছাড়াও ‎‎নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, বিপ্লব দীর্ঘদিন ধরে মেঘাদল সীমান্তকেন্দ্রিক অবৈধ ভারতীয় কসমেটিকস ও গরুর ব্যবসার সঙ্গে জড়িত। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও দাবি স্থানীয়দের। এছাড়াও অবৈধ ব্যবসার টাকা ব্যবহার করে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় বিভিন্ন কাজও করে যাচ্ছেন তিনি।

জব্দ করা পণ্যের মধ্যে ১ হাজার ৪৪০টি জনসন বেবি সোপ ও ৫৭৬টি সেসা হেয়ার অয়েল রয়েছে। এসব পণ্যের জব্দমূল্য আনুমানিক ৩ লাখ ৩৬ হাজার ৯৬০ টাকা।এছাড়াও মালামাল বহনকারী সিএনজি যার রেজিস্ট্রেশন নম্বর জামালপুর-থ- ১১-০৪৮০ সেটিও জব্দ করা হয়েছে ।

‎এদিকে আদিল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভারতীয় পণ্য আটক হয়েছে জানতে পেরে আমি সেখানে যাই। তবে আমি সেখানে মালামাল ছাড়াতে যাইনাই এবং এগুলো কার সেটাও জানিনা।’

‎‎শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আলম জানান, ‘এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মালামাল জব্দ হয়েছে। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থাও চলমান আছে।’

তবে এ ব্যাপারে অভিযুক্ত বিপ্লবকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর