সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :

শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৭ সময় দেখুন
শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি:
‎শেরপুরের শ্রীবরদীতে পূর্ববিরোধের জেরে এক কৃষকের পৈত্রিক জমির কাঁচা ধান রাতের আঁধারে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। এ বিষয়ে শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ দায়েরও করেছেন তিনি।
‎
‎স্থানীয়সূত্রে জানা যায়, এই ঘটনায় বাদী মো. আব্দুল আলী (৩৮) উপজেলার জালকাটা এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। অভিযুক্তরা হলেন একই এলাকার মো. ইসমাইল হোসেন (৫৭) এবং তাঁর দুই ছেলে মো. রফিকুল ইসলাম (৩৩) ও মো. শফিকুল ইসলাম (৩৫)।
‎
‎থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল আলী দীর্ঘদিন ধরে তাঁর পৈত্রিক ২৬ শতাংশ জমিতে ধান চাষ করে আসছেন। জমি নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে ওই জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগে গত ১ মে শ্রীবরদী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন তিনি।
‎
‎সর্বশেষ গত ১১ নভেম্বর দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে অভিযুক্তরা পূর্বশত্রুতার জেরে তাঁর জমিতে থাকা কাঁচা ধান কেটে ক্ষতিসাধন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরদিন ফজরের নামাজের পর জমিতে গিয়ে ধান কাটা ও নষ্ট অবস্থায় দেখতে পান আব্দুল আলী। এতে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর।
‎
‎অভিযোগে আরও বলা হয়, ঘটনার বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তাঁরা আব্দুল আলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।
‎
‎এ বিষয়ে অভিযোগকারী আব্দুল আলী জানান, পৈত্রিক জমিতে কষ্ট করে চাষাবাদ করেন তিনি। বারবার তাঁর ফসলের ক্ষতি করায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
‎
‎এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর